দিকপাল

লংমার্চে বাধা দিলে ছয় দফা হবে এক দফা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ

লংমার্চে বাধা দিলে ছয় দফা হবে এক দফা: নাহিদ ইসলাম

১১ দলীয় ঐক্যের চলমান লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে জোটের ঘোষিত ছয় দফা দাবিকে এক দফা দাবিতে রূপ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ নির্ধারিত লক্ষ্য অনুযায়ী চট্টগ্রামে পৌঁছাবেই। এই কর্মসূচি মূলত মাদক, চাঁদাবাজি এবং জনগণের স্পষ্ট গণরায়কে যারা উপেক্ষা করেছে, তাদের বিরুদ্ধে শোষিত জনতার রাজনৈতিক প্রতিবাদ।

তিনি আরও উল্লেখ করেন, লংমার্চটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে। দেশে পুনরায় কেউ যাতে নতুন করে স্বৈরাচার হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে, তাদের সেই পথ রুদ্ধ করতেই এই গণজাগরণ। শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীদের বিশাল গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা করে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চে বাধা দিলে ছয় দফা হবে এক দফা: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্যের চলমান লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে জোটের ঘোষিত ছয় দফা দাবিকে এক দফা দাবিতে রূপ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ নির্ধারিত লক্ষ্য অনুযায়ী চট্টগ্রামে পৌঁছাবেই। এই কর্মসূচি মূলত মাদক, চাঁদাবাজি এবং জনগণের স্পষ্ট গণরায়কে যারা উপেক্ষা করেছে, তাদের বিরুদ্ধে শোষিত জনতার রাজনৈতিক প্রতিবাদ।

তিনি আরও উল্লেখ করেন, লংমার্চটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে। দেশে পুনরায় কেউ যাতে নতুন করে স্বৈরাচার হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে, তাদের সেই পথ রুদ্ধ করতেই এই গণজাগরণ। শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীদের বিশাল গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা করে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল