দিকপাল

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৪৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৩

গিয়াস রনি
গিয়াস রনি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৪৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৩

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জেলা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।

শনিবার জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা নিরসন, সামাজিক প্রতিরোধ গঠন এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় টানা অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার পরিচালিত মোট ২০টি পৃথক অভিযানের পর গ্রেপ্তারদের সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবার দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সুধারাম থানা এলাকা থেকে তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকা থেকে চারজন, সেনবাগ থানা এলাকা থেকে চারজন এবং কবিরহাট থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চরজব্বর থানা এলাকায় চালানো অভিযানে ৪৪৭ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪৯৫ পিস।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, মাদকবিরোধী এই কার্যক্রমে গ্রেপ্তার চারজন মাদক ব্যবসায়ী ও নয়জন মাদকসেবীর বিরুদ্ধে মোট চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৪৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৩

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জেলা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।

শনিবার জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা নিরসন, সামাজিক প্রতিরোধ গঠন এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় টানা অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার পরিচালিত মোট ২০টি পৃথক অভিযানের পর গ্রেপ্তারদের সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবার দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সুধারাম থানা এলাকা থেকে তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকা থেকে চারজন, সেনবাগ থানা এলাকা থেকে চারজন এবং কবিরহাট থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চরজব্বর থানা এলাকায় চালানো অভিযানে ৪৪৭ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪৯৫ পিস।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, মাদকবিরোধী এই কার্যক্রমে গ্রেপ্তার চারজন মাদক ব্যবসায়ী ও নয়জন মাদকসেবীর বিরুদ্ধে মোট চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল