সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যারা তাঁকে জোরপূর্বক উচ্ছেদ করেছিল, আজ তারা নিজেরাই দেশছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা কি কখনো ভেবেছিল যে তাদের এমন করুণ পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মুসলিমবাগ-মুক্তিরবাগ প্রাথমিক বিদ্যালয় এবং আতাশুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য সুনির্দিষ্ট এবং অবাধ নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি নিরপেক্ষ ও সফল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। বর্তমান বিএনপি সরকার সম্পূর্ণ জনগণের সরকার, আর সে কারণেই জনগণের সার্বিক কল্যাণে দেশজুড়ে বহুমুখী উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের সাথে মিশে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শিক্ষা খাতের আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপের কথা উল্লেখ করে ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে সরকার এবার বাজেটে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনায় লন্ডনের আদলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই বিনামূল্যে উন্নত মানের স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা বিতরণ করা হচ্ছে এবং তাদের জন্য পুষ্টিকর দুপুরের খাবারের (মিড-ডে মিল) স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নে তাঁর অতীতের অবদানের কথা স্মরণ করে আমান উল্লাহ আমান জানান, তিনি এর আগে এই অঞ্চলে আটটি কলেজ, ২২টি উচ্চ বিদ্যালয় এবং অসংখ্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এবার তাঁর মূল লক্ষ্য কেরানীগঞ্জকে সম্পূর্ণ নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা। এই প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকা-২ নির্বাচনী এলাকায় কোনো ধরনের মাদক কেনাবেচা বা সেবন বরদাশত করা হবে না। কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের হাতে সোপর্দ করার জন্য তিনি স্থানীয়দের নির্দেশ দেন। ঢাকা-২ আসনকে যেকোনো মূল্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করে একটি আদর্শ শান্তির নীড় হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কালিন্দী ইউনিয়নে আয়োজিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সাংগঠনিক সম্পাদক নিবাস সরকার, প্রবীণ বিএনপি নেতা সাইদুর রহমান আঙ্কু, মেহেবুব হোসেন মাহবুব, শামসুল ইসলাম লিটন, আতাউর রহমান হিরা এবং মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও নাদিম হোসেন লিটনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন