ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি।
চট্টগ্রামে নেমেই তিনি সরাসরি তীব্র বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন। মাঠপর্যায়ে পরিদর্শনকালে তিনি দেখতে পান, এখনো বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, “এই কঠিন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক ও নৈতিক দায়িত্ব।” তিনি বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জরুরি সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। স্পট পরিদর্শন শেষে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওই অঞ্চলের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে উঠেছে। বাঁশখালীর কর্মসূচি শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পর্যায়ক্রমে চট্টগ্রামের অপর বন্যাকবলিত উপজেলা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানেও বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন জরুরি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলের মহানগরী ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন