দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানসহ দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনরা। আজ রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে আইনি নিবন্ধনের মাধ্যমে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আমির খানের মুখপাত্র গণমাধ্যমকে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। জমকালো কোনো আয়োজন না করে দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের নিয়েই জীবনের এই বিশেষ দিনটি উদ্যাপন করেছেন এই তারকা দম্পতি। বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের প্রথম সংসারের বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান এবং দ্বিতীয় সংসারের ছোট ছেলে আজাদ রাও খান। এ ছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা বিখ্যাত ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও এই ঘরোয়া আয়োজনে অংশ নেন।
নবদম্পতি আমির ও গৌরীর পরিচয়ের গল্পটি প্রায় ২৫ বছরের পুরোনো। তবে সে সময় তাঁদের সম্পর্ক খুব একটা এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার নতুন করে যোগাযোগ হয় তাঁদের। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শুরুতে দীর্ঘ দূরত্বের (লং ডিসট্যান্স) সম্পর্কে থাকলেও পরবর্তীতে গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং নিজের আগের সংসারের সন্তানকে নিয়ে আমিরের সঙ্গে বসবাস শুরু করেন। বর্তমানে গৌরী স্প্র্যাট ‘আমির খান প্রোডাকশনস’-এর বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
গত ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। এটি বলিউডের এই প্রভাবশালী অভিনেতার তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি, যা ২০০২ সালে বিচ্ছেদে রূপ নেয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। ২০২১ সালে কিরণের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হলেও দুজনের ব্যক্তিগত ও পেশাগত সুসম্পর্ক এখনো অটুট রয়েছে। জীবনের এই নতুন ইনিংসে এসে আমির জানিয়েছেন, তিনি এখন নিজেকে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ মনে করছেন।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন