দিকপাল

রোনালদোর প্রথম নকআউট গোলে স্পেনের মুখোমুখি পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ১০:২৫ এ এম | প্রিন্ট সংস্করণ

রোনালদোর প্রথম নকআউট গোলে স্পেনের মুখোমুখি পর্তুগাল

টরন্টোর তীব্র গরম আর চরম নাটকীয়তা পেরিয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ১৬ বা রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে পর্তুগাল। ৪১ বছর বয়সে এসে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নকআউট গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ৬ জুলাই শেষ ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে রোনালদো বাহিনী।

উত্তর আমেরিকা জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহের প্রভাব স্পষ্ট ছিল টরন্টোর বিএমও ফিল্ডের ম্যাচেও। ৮৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আর ৫৬ শতাংশ আর্দ্রতার মধ্যে ম্যাচ শুরু হলে দুই দলের খেলোয়াড়দেরই বেশ বেগ পেতে হয়। প্রথমার্ধে পর্তুগাল একের পর এক আক্রমণ করেও গোল অধরা থাকে।

দ্বিতীয়ার্ধে প্রথম ধাক্কাটি দেয় ক্রোয়েশিয়া। ৩৭ বছর বয়সী উইঙ্গার ইভান পেরিশিচ চমৎকার এক ক্রসে বল পেয়ে পর্তুগিজ গোলরক্ষক দিওগো কস্তাকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এই গোলের মাধ্যমে পেরিশিচ ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ (৭টি) বিশ্বকাপ গোলদাতার রেকর্ড নিজের করে নেন।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া পর্তুগালকে পেনাল্টির সুবর্ণ সুযোগ এনে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর)। বক্সে রেনাতো ভেইগাকে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার মারিন পনগ্রাচিচ ফাউল করলে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাঁর ক্যারিয়ারের প্রথম গোল। গোল উদযাপনে মাঠ মাতান তাঁর চিরচেনা ‘সিউ’ (Siu) ভঙ্গিমায়। এরপর ৮১ মিনিটে মাঠ ছাড়ার সময় গ্যালারিভর্তি দর্শক তাঁকে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে অভিবাদন জানায়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হলে ৯৪ মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন এসি মিলানের ২৫ বছর বয়সী স্ট্রাইকার গনসালো রামোস। রাফায়েল লিয়াওয়ের বাড়ানো দুর্দান্ত এক ক্রস থেকে হেডের সাহায্যে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রোট ডিফেন্ডার ইয়োশকো গভার্দিওল পর্তুগালের জালে বল পাঠালে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়া। তবে আবারও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয় ভিএআর। নিবিড় পরীক্ষা শেষে গোলটি অফসাইডের কারণে বাতিল হলে স্বস্তির নিশ্বাস ফেলে পর্তুগাল শিবির।

ম্যাচ শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচকে জড়িয়ে ধরেন। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় প্রয়াত হওয়া পর্তুগিজ সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি পরে মাঠে শ্রদ্ধা জানান রোনালদো। পুরো দল মাঠে জোতার জার্সি হাতে ছবিও তোলে।

এই জয়কে জোতার স্মৃতিতে উৎসর্গ করে রোনালদো বলেন, "আজ দলের ভেতর আমরা এই দিনটি নিয়ে কথা বলছিলাম। জীবনের কী অদ্ভুত কাকতালীয় বিষয়! আজকের এই জয় আমাদের কাছে অনেক বড় কিছু। কেবল ম্যাচ জেতার জন্য নয়, যেভাবে আমরা ম্যাচটি বের করে এনেছি তা অবিশ্বাস্য। ক্রোয়েশিয়া সত্যিই একটি দুর্দান্ত দল।"

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রোনালদোর প্রথম নকআউট গোলে স্পেনের মুখোমুখি পর্তুগাল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল