দিকপাল

বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন ফিফার, সুবিধা পাবে যারা


স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৩:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন ফিফার, সুবিধা পাবে যারা

২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী ফিফা বিশ্বকাপের ড্রয়ের নিয়ম বদলেছে। নতুন এই নিয়মে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা দলগুলো বড় ধরনের সুবিধা পাবে। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের ধাঁচেই এই নিয়ম করা হয়েছে। 

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৪ নম্বরে থাকা দলগুলো যদি নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকতে পারে, তবে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশের পরই এই দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে।

আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে নারী বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। স্বাগতিক ব্রাজিল থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে এবং ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচ খেলবে। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পটে র‍্যাঙ্কিংয়ের পরের আটটি করে দল এবং চতুর্থ পটে আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ীসহ সর্বনিম্ন র‍্যাঙ্কের দলগুলো স্থান পাবে। পূর্বের নিয়মের মতো এবারও এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি এবং অন্য যেকোনো মহাদেশের একটি করে দল থাকতে পারবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন ফিফার, সুবিধা পাবে যারা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী ফিফা বিশ্বকাপের ড্রয়ের নিয়ম বদলেছে। নতুন এই নিয়মে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা দলগুলো বড় ধরনের সুবিধা পাবে। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের ধাঁচেই এই নিয়ম করা হয়েছে। 

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৪ নম্বরে থাকা দলগুলো যদি নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকতে পারে, তবে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশের পরই এই দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে।

আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে নারী বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। স্বাগতিক ব্রাজিল থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে এবং ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচ খেলবে। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পটে র‍্যাঙ্কিংয়ের পরের আটটি করে দল এবং চতুর্থ পটে আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ীসহ সর্বনিম্ন র‍্যাঙ্কের দলগুলো স্থান পাবে। পূর্বের নিয়মের মতো এবারও এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি এবং অন্য যেকোনো মহাদেশের একটি করে দল থাকতে পারবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল