চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে সরাসরি চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য বিপুল গতি পাবে এবং দেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ শনিবার সিলেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এবং এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের প্রধান স্ট্র্যাটেজি বা কৌশল হলো—বাংলাদেশে বেশি বেশি চায়নিজ বিনিয়োগ আকর্ষণ করা। যেহেতু চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে, তাই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সুবাদে দেশে বিপুল চীনা বিনিয়োগ আসার পথ সুগম হয়েছে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী চীনের শীর্ষ নেতৃবৃন্দ ও বড় বড় বিনিয়োগকারীদের সাথে ফলপ্রসূ বৈঠক করেছেন, যার ফলে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এছাড়া চট্টগ্রামে ৮০০ একরের একটি ‘চাইনিজ শিল্প পার্ক’ স্থাপনের ব্যাপারে কিছুদিন আগেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে চলমান সমালোচনার জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাজার কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবেই এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আইনবিষয়ক গবেষণা ও কেস স্টাডি বিশ্লেষণের ওপর আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
আইনি সংস্কার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও জানান, নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা শিগগিরই পাস হবে। একই সাথে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবেরসহ স্থানীয় বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন