চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম শীর্ষ আকাশচুম্বী ভবন, ১০৯ তলা বিশিষ্ট ‘সিটিক টাওয়ার’-এ একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকালের এই আকস্মিক দুর্ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, সিটিক টাওয়ারের গায়ে আঘাতের পর ভবনের অংশবিশেষ নিচে খসে পড়ছে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানের লেজের অংশ এবং ভবনের নিচে থাকা একটি ক্ষতিগ্রস্ত ট্যাক্সিক্যাবও দেখা গেছে।
দুর্ঘটনার পরপরই কঠোর নিরাপত্তাবেষ্টিত এই এলাকা থেকে আতঙ্কিত লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দলগুলো ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে জড়ো করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান, যা একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন।
দুর্ঘটনার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমানটির মালিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বেইজিংয়ের মতো সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের শহরে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন