দিকপাল

টাঙ্গাইলের ভাইরাল সেই কৃষক কবির হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১০:০৪ পি এম | প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের ভাইরাল সেই কৃষক কবির হোসেন আর নেই

টাঙ্গাইলে কৃষক কার্ড হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে স্বীকৃতি পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কৃষক কবির হোসেন কৃষি কার্যক্রমে সম্পৃক্ত থাকার পাশাপাশি কৃষক কার্ড গ্রহণের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। সেই ঘটনার পর থেকেই অনেকের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রতিমন্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, সহজ-সরল ও পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন কবির হোসেন। তাঁর অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

টাঙ্গাইলের ভাইরাল সেই কৃষক কবির হোসেন আর নেই

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলে কৃষক কার্ড হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে স্বীকৃতি পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কৃষক কবির হোসেন কৃষি কার্যক্রমে সম্পৃক্ত থাকার পাশাপাশি কৃষক কার্ড গ্রহণের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। সেই ঘটনার পর থেকেই অনেকের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রতিমন্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, সহজ-সরল ও পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন কবির হোসেন। তাঁর অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল