দিকপাল

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬ | ১২:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে আবারও মূল্যবান এই ধাতুর মূল্য সংশোধন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ক্রেতারা এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে পারবেন ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশব্যাপী কার্যকর করা হয়েছে।

শনিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়াচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। তবে অলঙ্কারের নকশা বা ডিজাইন অনুযায়ী ক্রেতাদের অতিরিক্ত মজুরি পরিশোধ করতে হবে। বাজুস স্পষ্ট করেছে যে, বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি অলঙ্কার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ জুনও দেশের বাজারে স্বর্ণের দাম এক দফা কমানো হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে রেকর্ডসংখ্যক বার ওঠানামা দেখা গেছে। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৭ বার, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত ২০২৫ সালেও দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২০ জুন ২০২৬

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল