দিকপাল

জার্মানির মাটিতে লাঞ্ছিত ইরানি যুবরাজ — অভিযুক্ত আটক

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ০৭:০৩ পি এম | প্রিন্ট সংস্করণ

জার্মানির মাটিতে লাঞ্ছিত ইরানি যুবরাজ — অভিযুক্ত আটক
ভিডিওতে দেখা যায়, পাহলভির গায়ে লাল রঙ লেগে ছিল। সংগৃহীত ছবি

জার্মানি সফরে এসে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। বার্লিনে তার গায়ে লাল রঙের মতো তরল পদার্থ ছুঁড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি তার দিকে এগিয়ে এসে তরলটি ছুঁড়ে দেন, যা তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেয়। এতে পাহলভি আহত হননি বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি। পরে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে ওই সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে চালানো সামরিক হামলার প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেন। এই অভিযানকে তিনি 'মানবিক হস্তক্ষেপ' আখ্যা দিয়ে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে এটি অপরিহার্য ছিল। একই সঙ্গে ইরানে আরও হামলার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জার্মানির মাটিতে লাঞ্ছিত ইরানি যুবরাজ — অভিযুক্ত আটক

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

জার্মানি সফরে এসে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। বার্লিনে তার গায়ে লাল রঙের মতো তরল পদার্থ ছুঁড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি তার দিকে এগিয়ে এসে তরলটি ছুঁড়ে দেন, যা তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেয়। এতে পাহলভি আহত হননি বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি। পরে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে ওই সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে চালানো সামরিক হামলার প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেন। এই অভিযানকে তিনি 'মানবিক হস্তক্ষেপ' আখ্যা দিয়ে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে এটি অপরিহার্য ছিল। একই সঙ্গে ইরানে আরও হামলার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করেন তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল