দিকপাল

ফ্লোটিলা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে অস্ট্রেলিয়া

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | ১০:০২ এ এম | প্রিন্ট সংস্করণ

ফ্লোটিলা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। গ্লোবাল মুভমেন্ট টু গাজা আওটিয়ারোয়া-অস্ট্রেলিয়া নামের সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা, শারীরিক ও যৌন নিপীড়ন এবং অমানবিক আচরণের অভিযোগগুলোর সুষ্ঠু ও স্বাধীন তদন্ত করার বিষয়ে সরকার একমত হয়েছে।

সংগঠনটির প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান আলি, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকের পরেই সরকারের পক্ষ থেকে এমন ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলের সময় ইসরায়েলি বাহিনী বলপূর্বক ফ্লোটিলার কর্মীদের আটক করে। এরপর তাদের ওপর যে ধরনের নিষ্ঠুর আচরণ করা হয়েছে, তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইতিমধ্যে ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলো এই নির্যাতনের ঘটনার তদন্ত শুরু করেছে।

ইতালির পক্ষ থেকে শুরু হওয়া এই তদন্ত প্রক্রিয়ায় ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরকে অভিযুক্ত করা হয়েছে। মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। ওই ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলা কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। আটকের পর তাদের ওপর চড়াও হওয়া, ধাক্কা মারা এবং জাহাজের মেঝেতে জোরপূর্বক হাঁটু গেঁড়ে দীর্ঘক্ষণ কষ্টদায়ক অবস্থানে বসিয়ে রাখার মতো বীভৎস চিত্র ওই ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়েছে।

ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরায়েলের এই আচরণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংস্থাগুলো। অস্ট্রেলিয়ার সরকার এই ঘটনা তদন্তের যে প্রতিশ্রুতি দিয়েছে, তাকে ভুক্তভোগীরা ন্যায়বিচারের পথে প্রথম ধাপ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের ওপর এমন অমানবিক নির্যাতন এবং আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলের অধিকার হরণ করার ঘটনাটি বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের এই তদন্ত প্রক্রিয়া কত দ্রুত দোষীদের বিচারের আওতায় আনতে পারে এবং ফিলিস্তিনমুখী ত্রাণ সহায়তার পথ কতটা সুগম করতে পারে।

সূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফ্লোটিলা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল