দিকপাল

ব্রাজিলের বিপক্ষে গোল করা মরক্কান তারকাকে দলে ভেড়াচ্ছে বায়ার্ন

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬ | ১১:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

ব্রাজিলের বিপক্ষে গোল করা মরক্কান তারকাকে দলে ভেড়াচ্ছে বায়ার্ন

ব্রাজিলের বিপক্ষে গোল করে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করা মরক্কোর উইঙ্গার ইসমাইল সাইবারিকে দলে টানতে যাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ডাচ ক্লাব পিএসভি এইন্দহেভেন থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৪ কোটি টাকা) খরচ করে এই তারকাকে আলিয়াঞ্জ অ্যারেনায় নিয়ে আসছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। গত রোববার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ব্রাহিম দিয়াজের পাস থেকে চোখধাঁধাতো এক গোল করে মরক্কোকে লিড এনে দিয়েছিলেন সাইবারি। সেই নজরকাড়া পারফরম্যান্সের পরপরই তার বায়ার্নে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

২৫ বছর বয়সী এই উইঙ্গারকে দলে ভেড়াতে বায়ার্ন মিউনিখ ইতিমধ্যেই চুক্তির সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ করে এনেছে। ডাচ সংবাদমাধ্যম ‘ফুটবল ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, বায়ার্ন তার সঙ্গে ২০৩১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে। ৫৫ মিলিয়ন ইউরোর এই দলবদলটি কার্যকর হলে তা হবে পিএসভি এইন্দহেভেনের ক্লাব ইতিহাসে খেলোয়াড় বিক্রির সর্বোচ্চ রেকর্ডের নজির। মূলত গত এক মৌসুমে ডাচ লিগে দুর্দান্ত পারফর্ম করেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছিলেন এই মরক্কান ফরোয়ার্ড।

বিখ্যাত দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, ইসমাইল সাইবারির মেডিকেল পরীক্ষার সমস্ত ব্যবস্থা যুক্তরাষ্ট্রে করা হয়েছে। বায়ার্ন মিউনিখের প্রধান ক্লাব চিকিৎসক বর্তমানে জার্মান জাতীয় দলের দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফলে সাইবারিকে মিউনিখে না গিয়ে আন্তর্জাতিক সূচির মাঝেই যুক্তরাষ্ট্রে মেডিকেল সম্পন্ন করার সুবিধা দেওয়া হচ্ছে, যাতে চুক্তি প্রক্রিয়া দ্রুত শেষ করা যায়।

বর্তমানে জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করলেও এই দলবদলে কোনো জটিলতা হবে না বলে জানা গেছে। ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তার পারফরম্যান্সই প্রমাণ করে যে বড় মঞ্চে চাপ সামলে খেলার দারুণ ক্ষমতা রয়েছে তার।

সাইবারির এই সম্ভাব্য দলবদল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তার জাতীয় দলের সতীর্থ ও জার্মান ক্লাব স্টুটগার্টের মিডফিল্ডার বিলাল এল খান্নুস। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

"সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি সাধারণত কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলাই না। তবে খবরটি সত্যি হলে আমি তার জন্য ভীষণ খুশি হব। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং এই বড় সুযোগটি তার প্রাপ্য।"

পিএসভি এইন্দহেভেনের হয়ে সাইবারির ক্যারিয়ারের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ডাচ ক্লাবটির হয়ে ১৪২টি অফিশিয়াল ম্যাচে তিনি ৪২টি গোল করার পাশাপাশি ২৯টি অ্যাসিস্ট করেছেন। শুধু ব্যক্তিগত নৈপুণ্যই নয়, পিএসভিকে টানা তিন মৌসুমে ‘এরেদিভাইস’ (ডাচ লিগ) শিরোপা এবং দুটি ‘কেএনভিবি’ কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ভবিষ্যতের ক্লাব নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর সাইবারি এখন পুরোপুরি জাতীয় দলের খেলায় মনোনিবেশ করছেন। আগামী ২০ জুন বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তার দল মরক্কো।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ব্রাজিলের বিপক্ষে গোল করা মরক্কান তারকাকে দলে ভেড়াচ্ছে বায়ার্ন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল