ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান। ঘটনায় গভীর হতাশা জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে,” বলেন তিনি । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ঘটনাটি মোটেও প্রত্যাশিত ছিল না। বিস্তারিত জানতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে ।
সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশনে তাঁর নাম ওয়াচলিস্টে থাকায় তাকে আটক করা হয় । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
প্রত্যক্ষ ফ্লাইট না থাকায় সোমবার কলম্বো হয়ে দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন। ডা. জাহেদ একটি সাধারণ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন, কূটনৈতিক পাসপোর্ট ছিল না । ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে সোমবার ভারতীয় উপ-হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ।
ভারতের হাইকমিশনার এখনো পরিচয়পত্র জমা না দেওয়ায় তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন । এ ঘটনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সংবেদনশীল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি উভয় দেশই কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে । ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের দিনের মধ্যে বিস্তারিত বিবৃতি দেবে বলেও জানিয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন