বাজেট
স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এল ইনফিনিক্স। সোমবার আনুষ্ঠানিকভাবে
বাজারে আসা ইনফিনিক্স স্মার্ট ২০ মডেলটির শুরুর দাম রাখা হয়েছে মাত্র ১১ হাজার ৯৯৯ রুপি। কম দামে
প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেওয়া এই ফোনটি ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ফোনটিতে
রয়েছে ৬.৭৮ ইঞ্চির
বিশাল পর্দা, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে গেমিং
ও ভিডিও দেখার ক্ষেত্রে মিলবে অত্যন্ত মসৃণ অভিজ্ঞতা। পাঞ্চ-হোল
ডিজাইন এবং ফ্ল্যাট ফ্রেমের কারণে দেখতে বেশ প্রিমিয়াম। মাত্র ৭.৭ মিলিমিটার পুরুত্বের
এই ডিভাইসটি ইনফিনিক্সের সবচেয়ে স্লিম ফোনগুলোর একটি। পেছনে রয়েছে
থ্রিডি কম্পোজিট প্যানেল, যা হাতে ধরতেও আরামদায়ক।
পারফরম্যান্সের
জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলটিমেট চিপসেট। দৈনন্দিন মাল্টিটাস্কিং
থেকে হালকা গেমিং—সবকিছুতেই এটি যথেষ্ট সক্ষম। ৪ জিবি
র্যামের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত
বাড়ানো যাবে।
ফোনটির
সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো এর ব্যাটারি। ৫,২০০
এমএএইচের এই ব্যাটারি একটানা ৩৯ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম বলে দাবি করছে কোম্পানি। দ্রুত চার্জের
জন্য রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং। বিশেষ সুবিধা
হিসেবে যুক্ত হয়েছে ৫ ওয়াট রিভার্স
চার্জিং—যার মাধ্যমে এই ফোন দিয়েই অন্য ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। ধুলা ও
পানি প্রতিরোধী আইপি৬৪ রেটিং ফোনটিকে করেছে আরও টেকসই।
ইনফিনিক্সের
অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে ফোনটির প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন