দিকপাল

ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ১০:৩৫ এ এম | প্রিন্ট সংস্করণ

ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দের খবর নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রোববার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, জব্দকৃত জাহাজটির নামতুস্কা এটি ইরানের বন্দর আব্বাসের অভিমুখে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দাবি, জাহাজটি বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকলে একটি মার্কিন ডেস্ট্রয়ার সেটিকে লক্ষ্য করে কয়েক দফা গুলিবর্ষণ করে

মূলত জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালানো হয়, যার ফলে এর প্রপালশন বা চালিকা শক্তি ব্যবস্থা অচল হয়ে পড়ে চলাচলে অক্ষম হয়ে পড়লে জাহাজটিকে নিজেদের হেফাজতে নেয় মার্কিন বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন: “এই মুহূর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এতে কী ধরনের পণ্য বা সরঞ্জাম বহন করা হচ্ছে, তা আমরা বিশদভাবে পরীক্ষা করে দেখছি

জাহাজ জব্দের ঘটনায় ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়েছে তেহরানের দাবি, ‘তুস্কানামক ওই বাণিজ্যিক কন্টেইনার জাহাজটি চীন থেকে যাত্রা শুরু করেছিল তবে নৌ-অবরোধ লঙ্ঘনের দাবি নিয়ে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৪ মে ২০২৬

ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দের খবর নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রোববার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, জব্দকৃত জাহাজটির নামতুস্কা এটি ইরানের বন্দর আব্বাসের অভিমুখে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দাবি, জাহাজটি বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকলে একটি মার্কিন ডেস্ট্রয়ার সেটিকে লক্ষ্য করে কয়েক দফা গুলিবর্ষণ করে

মূলত জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালানো হয়, যার ফলে এর প্রপালশন বা চালিকা শক্তি ব্যবস্থা অচল হয়ে পড়ে চলাচলে অক্ষম হয়ে পড়লে জাহাজটিকে নিজেদের হেফাজতে নেয় মার্কিন বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন: “এই মুহূর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এতে কী ধরনের পণ্য বা সরঞ্জাম বহন করা হচ্ছে, তা আমরা বিশদভাবে পরীক্ষা করে দেখছি

জাহাজ জব্দের ঘটনায় ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়েছে তেহরানের দাবি, ‘তুস্কানামক ওই বাণিজ্যিক কন্টেইনার জাহাজটি চীন থেকে যাত্রা শুরু করেছিল তবে নৌ-অবরোধ লঙ্ঘনের দাবি নিয়ে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল