দিকপাল

আর্কাইভ দেখুন

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালির কাছে মার্কিন বিমানবাহিনীর একটি সামরিক বিমান ভূপাতিত হওয়ার জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর একটি মার্কিন ই-৩জি সেন্ট্রি (E-3G Sentry) বিমানকে ভূপাতিত করেছে ইরান, যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বা পেন্টাগন থেকে এখনও পর্যন্ত এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24-এর ডাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। রুশ সংবাদমাধ্যম RT News-সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯ হাজার ২৭৫ ফুট উচ্চতায় ঘন্টায় ৮৫২ কিলোমিটার গতিতে ওড়ার সময় বিমানটি হঠাৎ জরুরি ট্রান্সপন্ডার সিগন্যাল ‘কোড ৭৭০০’ সক্রিয় করে। এর পরপরই সামরিক বিমানটি রাডার ট্র্যাকিং থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। বোয়িং নির্মিত এই ই-৩জি সেন্ট্রি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) বিমানটি মার্কিন সামরিক বাহিনীর আকাশে ভাসমান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে, যা ২৭০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যবান। আন্তর্জাতিক উত্তেজনা ও সম্ভাব্য সামরিক চুক্তির দর-কষাকষির সংবেদনশীল সময়ে বিমানটির এভাবে সংকেত পাঠিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় জল্পনা সৃষ্টি হলেও, এখন পর্যন্ত এটিকে হামলা চালিয়ে ভূপাতিত করার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

নতুন ছয় মন্ত্রীর দপ্তর বণ্টন, রদবদল আরও কয়েক মন্ত্রণালয়ে

নতুন ছয় মন্ত্রীর দপ্তর বণ্টন, রদবদল আরও কয়েক মন্ত্রণালয়ে

নবগঠিত মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। একই সঙ্গে বেশ কয়েকজন পুরোনো মন্ত্রীর দপ্তরে রদবদল ও পদায়ন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন সদস্য পদে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামীম সোহেল চূড়ান্ত দপ্তর বণ্টনের কথা নিশ্চিত করেন। দপ্তর বণ্টনে জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খানকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে নিয়োগ দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। এ ছাড়া সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রশিদুজ্জামান মিল্লাতকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির (টেকনোক্রেট)। শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি এই মন্ত্রণালয়ে এখন থেকে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। অন্যদিকে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর ভারতের

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর ভারতের

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহপ্রকাশের খবরটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশ্ব রাজনীতির এই ভূরাজনৈতিক রদবদল ও পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন প্রতিক্রিয়া জানান। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে জানান যে, ঢাকা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। এই বক্তব্যের পরপরই ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, "পশ্চিম এশিয়ায় যে ঘটনাপ্রবাহ ঘটছে, আমরা তা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখে এই চুক্তির সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারত সর্বদা তার জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" গত ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। ন্যাটোর ধারার আদলে তৈরি এই যৌথ নিরাপত্তা চুক্তির মূল শর্ত হলো—তিন স্বাক্ষরকারী দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। পশ্চিম এশিয়াজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা শঙ্কা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই ত্রয়ী জোট গঠিত হয়।

যুদ্ধ শুরুর আগেই আমরা প্রস্তুত ছিলাম: কাজী রোকেয়া সুলতানা রাকা

যুদ্ধ শুরুর আগেই আমরা প্রস্তুত ছিলাম: কাজী রোকেয়া সুলতানা রাকা

নরসিংদীতে দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ জ্যাঠাইমার বিরুদ্ধে

নরসিংদীতে দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ জ্যাঠাইমার বিরুদ্ধে

ক্রিয়েটিভ, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়ায় উৎকর্ষের শিখরে নোমান হোসেনের ১৩ বছরের সাফল্যযাত্রা

ক্রিয়েটিভ, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়ায় উৎকর্ষের শিখরে নোমান হোসেনের ১৩ বছরের সাফল্যযাত্রা

কনফিডেন্স সিমেন্টের ‘রোডমাস্টার’ ক্যাম্পেইনে নরসিংদীতে দুই রিটেইলার পেলেন মোটরসাইকেল

কনফিডেন্স সিমেন্টের ‘রোডমাস্টার’ ক্যাম্পেইনে নরসিংদীতে দুই রিটেইলার পেলেন মোটরসাইকেল

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ নিহত ৬

৪৩ ঘণ্টায় দুই খুন: ফের গুলিতে প্রাণ হারালেন বিএনপি কর্মী, জনপদে আতঙ্ক

৪৩ ঘণ্টায় দুই খুন: ফের গুলিতে প্রাণ হারালেন বিএনপি কর্মী, জনপদে আতঙ্ক

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাব: কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেলপথের দাবি!

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাব: কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেলপথের দাবি!

ইদে রেকর্ড ছুটি ঘোষণা করল সরকার

ইদে রেকর্ড ছুটি ঘোষণা করল সরকার

আধুনিক সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়া সেই এক কূপ

আধুনিক সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়া সেই এক কূপ

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

হরমুজে মার্কিন সামরিক বিমান ভূপাতিতের গুঞ্জন

নতুন ছয় মন্ত্রীর দপ্তর বণ্টন, রদবদল আরও কয়েক মন্ত্রণালয়ে

নতুন ছয় মন্ত্রীর দপ্তর বণ্টন, রদবদল আরও কয়েক মন্ত্রণালয়ে

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর ভারতের

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর ভারতের

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ: সন্ধ্যায় বঙ্গভবনে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ: সন্ধ্যায় বঙ্গভবনে শপথ

রাজপথের কর্মী থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাজপথের কর্মী থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ, গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’

একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ, গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার প্রস্তুতি বিএনপির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার প্রস্তুতি বিএনপির

আজ সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি প্রশাসনের প্রস্তুতি শুরু

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি প্রশাসনের প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে প্রথম পটুয়াখালীর হাফেজ নূর

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে প্রথম পটুয়াখালীর হাফেজ নূর