শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী স্মরণে বাগেরহাটের মোংলায় এক অসচ্ছল ও গৃহহীন পরিবারকে নতুন একটি পাকা ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
গত শুক্রবার (২৯ মে) দুপুরে মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বাসগৃহের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত ঘরটি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করেন।
দীর্ঘদিন ধরে চরম প্রতিকূলতা ও অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছিল সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা হীরা আক্তারের পরিবার। মাথা গোঁজার নিজস্ব কোনো ঠাঁই না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের কষ্টের সীমা থাকত না। ঝড়-বৃষ্টির দিনে একটু নিরাপদ আশ্রয়ের জন্য তাদের ছটফট করতে হতো। অসহায় এই পরিবারের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে এই দৃষ্টিনন্দন ও টেকসই ঘরটি নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন। মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা পেয়ে উদ্বোধনের সময় আবেগ ধরে রাখতে পারেননি হীরা আক্তার। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক কষ্ট আর অভাবের মধ্য দিয়ে তাদের দিন কাটছিল। বৃষ্টির দিনে পুরো পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন, তা জানা ছিল না। আজ নিজের একটি পাকা ঘর পেয়ে তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাজীবন সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও কল্যাণের জন্য কাজ করে গেছেন। তাঁর শাহাদাতবার্ষিকীর মতো একটি ভাবগম্ভীর দিনে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, এলাকার গৃহহীন মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে এমন আরও নানামুখী মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্যক্তিগত উদ্যোগে গৃহহীন পরিবারের জন্য এমন একটি টেকসই বাসস্থান তৈরি করে দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও উদ্দীপনা দেখা গেছে। ঘর প্রদান অনুষ্ঠানটির উদ্বোধনী ক্ষণে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন