দিকপাল

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আটক নেতাকে শান্তিপূর্ণভাবে পুলিশে হস্তান্তর


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১২:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আটক নেতাকে শান্তিপূর্ণভাবে পুলিশে হস্তান্তর
ছবি : সংগ্রহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে নাশকতা ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছেন যুবদলের নেতা-কর্মীরা; পরে তাকে ডিম ও পানি খাইয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা পল্টন এলাকা থেকে তাকে আটক করেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে বেশ কিছুদিন ধরে রাজধানীর রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদলের নেতা-কর্মীরা; এরই ধারাবাহিকতায় পল্টন এলাকায় নাশকতার পরিকল্পনার সময় জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিউল ইসলাম নয়ন তাকে ডিম ও পানি খাওয়ান এবং পরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


আইনের প্রতি শ্রদ্ধা রেখে আটক নেতাকে শান্তিপূর্ণভাবে পুলিশে হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্টন এলাকা থেকে নাশকতা ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছেন যুবদলের নেতা-কর্মীরা; পরে তাকে ডিম ও পানি খাইয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা পল্টন এলাকা থেকে তাকে আটক করেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে বেশ কিছুদিন ধরে রাজধানীর রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদলের নেতা-কর্মীরা; এরই ধারাবাহিকতায় পল্টন এলাকায় নাশকতার পরিকল্পনার সময় জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিউল ইসলাম নয়ন তাকে ডিম ও পানি খাওয়ান এবং পরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল