প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
আইনের প্রতি শ্রদ্ধা রেখে আটক নেতাকে শান্তিপূর্ণভাবে পুলিশে হস্তান্তর
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
রাজধানীর পল্টন এলাকা থেকে নাশকতা ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছেন যুবদলের নেতা-কর্মীরা; পরে তাকে ডিম ও পানি খাইয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা পল্টন এলাকা থেকে তাকে আটক করেন।নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে বেশ কিছুদিন ধরে রাজধানীর রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদলের নেতা-কর্মীরা; এরই ধারাবাহিকতায় পল্টন এলাকায় নাশকতার পরিকল্পনার সময় জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়।আটকের পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিউল ইসলাম নয়ন তাকে ডিম ও পানি খাওয়ান এবং পরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল