দিকপাল

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, এরপর কমতে শুরু করবে তাপমাত্রা


আবহাওয়া ডেক্স
আবহাওয়া ডেক্স
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০৪:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, এরপর কমতে শুরু করবে তাপমাত্রা
ফাইল ছবি

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশের প্রভাবে আগামী দুই দিন দেশের কয়েকটি বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর থেকে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


রোববার, ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, এরপর কমতে শুরু করবে তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশের প্রভাবে আগামী দুই দিন দেশের কয়েকটি বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর থেকে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


রোববার, ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল