চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ব্যতীত ড্রোন ওড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। [TECHTARANGA-POST:3249]আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়াই ড্রোন ক্যামেরা ওড়ানো হচ্ছে, এমনকি শিক্ষার্থীদের হলপাড়াতেও এ ধরনের কার্যক্রম দেখা গেছে। এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।বিজ্ঞপ্তি অনুযায়ী, ড্রোন ওড়ানোর বিশেষ প্রয়োজন হলে প্রক্টর অফিস থেকে লিখিত অনুমতি গ্রহণের পাশাপাশি প্রযোজ্য সরকারি বিধিবিধান মেনে চলতে হবে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্পষ্ট করেন যে, ড্রোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, তবে নিরাপত্তা নিশ্চিত করতে অনাকাঙ্ক্ষিত স্থানে ড্রোন ব্যবহার রোধে অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় পরিবার ও দর্শনার্থীদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। [TECHTARANGA-POST:3239]