প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছকবিতা
নূরজাহান নীরা, কবি, ডাক্তার ||
রুপোর খিলালখুব ছোট থেকেই দেখেছি ক্ষয়ে যাওয়ামায়ের রুপোর খিলালের দিকে বাবার কতটা নজর ছিল,দিনশেষে খবর নিত রোজ।খিলালটা রুপোর হারের সাথে গলায় বেঁধে রাখত মা।একটু ক্ষয়ে গেলেই বাবা নিয়ে যেত মেরামত করতে,ভেঙে আবার নতুন করে এনে দিত,বাসায় ফিরে হারের সাথে বাঁধতে বাঁধতে বলত,এমন রুপোর দাঁতে রুপোর খিলাল ছাড়া মানায়?সামর্থ্য থাকলে সোনারই দিতাম।বাবার কথায় মা বেশ খুশি হতো,জ্বল জ্বল করে উঠতো দুটো চোখ।বাবা মা নেই অনেক বছরতবুও জীবন্ত হয়ে আছে মুখোমুখি বসে থাকানির্লিপ্ত ভালোবাসায় দুজনের মুখ আর চকচকে রুপোর খিলাল।না বলা কথাগুলোঅসংখ্যবার বলতে গিয়ে থেমে গেছি,নিয়তির কাছে জানতে চেয়েছি,নিজের সাথে কথা বলেছি সহস্রবার,আর ভেবেছি; ভালোবাসায় এত হিসেব চলে?বারবার ছুটে গিয়েও অজানা সংকোচে আটকে গেছিমনের গভীরে আন্দোলিত ঝড় আমাকেনিঃশেষ করেছে বারবার,তবুওবলা হয়নি-ভালোবাসি।অজান্তেই মন ভেসে যায় সেই স্মৃতির ক্যানভাসেআজ- ভালো লাগার একটি মুখ, মায়াবী চোখ, দৃঢ় ব্যক্তিত্বের সেই হাসিতে।থমকে যাই এমনি করেই রোজ-ব্যস্ততম শহরেইট পাথরের ছোঁয়া আর তপ্ত রোদে ঝলসে গেছে হৃদয়ের চাওয়া সব।একাকী স্বপ্নেরা পথ হাঁটে রোজ-বেঁচে থাকার হাজার আকুতি নিয়ে,আর না বলা কথাগুলো বলার অপেক্ষায়।রং পেন্সিলছোটবেলায় খুব বায়না করতাম রং পেন্সিলেরইচ্ছে হত জীবনের ক্যাম্পাসজুড়ে এঁকে নিতে রঙের ছোঁয়ায়।অজানা আলোর বিচ্ছুরণে রং পেন্সিল খসে পড়েছে নিয়তির অতলে,অথচ জীবনের পরিবর্তনে এসেছে নানা রং, সেই মেঠোপথ, পথের ধুলো, দু ধারের ঘাসফুল, ধানশালিকের উঠোন,কাঠঠোকরার তীক্ষ্ণ ঠোঁট, মাছরাঙার দূর দৃষ্টি,কাঠবিড়ালির নিরীহ চাহনি, কিছুই নেই।কিচ্ছু নেই। যা আছে সব হিসাব। সেকেন্ড মিনিট ঘন্টায় হিসেব হয়,সে হিসেবে নিজের বলে কিছু নেইসময়ের প্রয়োজনে ছুটে চলি রোজ,নিজ প্রয়োজনে এলিয়ে পড়া ইচ্ছেরা স্বপ্ন বোনে রোজ-আবারও দেখা হবে।দেখা হবে এক দীঘির পাড়ে,যেখানে হিজলের ঝরা ফুলে পাটি পেতেছে ।সদ্যদেখা হবে, ছাতিমগাছের তলে-যেখানে মিষ্টি সুবাসে বিমোহিত করবে কিছুক্ষণ,এই কিছুক্ষণ বিরতিহীন করতে আবারও ইচ্ছে হয়। বাংলার বুলবুলতোমার লেখা গণ্ডি বাঁধা নয়তো কোনো ধর্মেমানবতার মূল্যায়নে লেখা নিগূঢ় মর্মে।তোমার লেখা সকল বাধায় পথ চলতে শেখায়শ্রদ্ধা জানাই কবি তোমায় অন্তত -কাল -রেখায়।রাজনীতিতে তোমার চলা দেশ মানুষের জন্যসফল কাব্যে তাইতো কবি হয়ে আছো ধন্য।দ্রোহের কবি প্রেমের কবিতুমি সাম্যের কবিঝাঁকড়া চুলের দোলায় ছিল বিদ্রোহীর-ই ছবি।এগারোই জ্যৈষ্ঠ এ ধরাতে ফুটেছিল যে ফুল দুখী মায়ের দুখু মিয়াবাংলার প্রিয় বুলবুল।স্বরণ করি তোমায় কবি জন্মদিনে আজিওপারেতে ভালো থেকো বাংলার প্রিয় কাজী।কেউ কারো নয়স্বপ্ন দেখতে দেখতে পরিপূর্ণ হয় চাঁদ।অপেক্ষা তার পূর্ণিমার আলোতে হাসাতে পৃথিবীঅপেক্ষা শেষে ক্ষয়ে ক্ষয়ে আবার নিঃশেষ হয় সেএমন এক নিঃশেষ চাঁদের শেষ প্রহর থেকে তোমাকে তুলে এনেছিলাম।তিমির অন্ধকারে মুখোমুখি হয়েছিলাম নয়নের আলোয় হৃদয় দেখব বলেআঁধার ঠেলে ঠেলে অনেকটা পথ হেঁটেছি একা।কেউ নেই, কিছু নেই।ক্লান্তি পথে খুঁজে পেয়েছিশুধু অসমাপ্ত দুটি হাত দুটি চোখক্ষতবিক্ষত হৃদয়ের মাঝেছুঁইয়ে ছিলাম একটি পদ্ম অশরীরী ভাবনায়।নিশীথরাতের সেই আঁধারসাঁতরে সাঁতরে তোমাকে পরিপূর্ণ করেছিঅথৈ জলের ভারে একটা শেওলা খুঁজেছি বারবার তোমার জন্যএকটা ছায়া চেয়েছি তোমার জন্যশুকনো পাতার মর্মর শব্দে ভেঙেছে আমার স্বম্ভিত।তোমার পাঁজরভাঙা প্রহর ধরেএগিয়ে গেছি রোজ বিশ্বাসের ডানায় ভর করে।আর তুমি পরিপূর্ণ হয়ে ভেঙে দিলে আমার সে ডানা,যে ডানার উদাত্ত আহ্বান ছিল তোমার একমাত্র অবলম্বন।কাগজে মোড়ানো একটি স্বপ্নের চিঠির খামবদলে দিয়েছিলাম শুধু ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য।অথচ সেই চিঠির অপেক্ষায় কত সময় কেটেছে আমার।নির্ঘুম শত রাতের তপস্যার সে চিঠি ছুঁয়ে দেখিনি সেদিন শুধু তোমাকে ছোঁবো বলে।আমার পূর্ণতা খুঁজেছি তোমায় ঘিরেতুমি পূর্ণতা খুঁজেছ তোমার পৌরুষে।একটি সরলরেখায় বিভাজন তুলেআটকে নিয়েছ নিজেকে আপনালয়ে-যেখানে রক্তের প্রবাহ চলে অবিরাম,আপন পরের হিসেব স্পষ্ট করেছ বারবার।সম্পর্কের পরিসীমা বুঝেছি আজ- পৃথিবীতে কেউ কার নয়।ফতুল্লা, নারায়ণগঞ্জ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল