যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত, তাদের জন্য সংবাদ লেখার একটি নির্দিষ্ট সূত্র জানা অত্যন্ত জরুরি—যে সূত্রটি একটি সংবাদকে নিখুঁত, বস্তুনিষ্ঠ ও আকর্ষণীয় করে তোলে। এটিই হলো সংবাদ তৈরির প্রধান ও মৌলিক সূত্র।
অপ্রিয় হলেও সত্য যে, নব্বইয়ের দশকের পর যারা সাংবাদিকতা পেশায় এসেছেন, তাদের একটি বড় অংশ এই সূত্রটি হয় জানেন না, কিংবা জানলেও তা যথাযথভাবে চর্চা করেন না। যার ফলে অনেক সংবাদই অগোছালো হয়ে থাকে এবং পাঠকের পড়তে ও বুঝতে কষ্ট হয়। অনেক সময় দেখা যায়, সংবাদের শুরুতেই অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বিস্তারিত চলে আসে—যার মূল কারণ এই মৌলিক সূত্রটির যথাযথ প্রয়োগ না জানা।
আশি ও নব্বইয়ের দশকে সংবাদকর্মীদের কাগজ-কলমে সংবাদ লিখতে হতো। তখন শর্টহ্যান্ড লেখা শেখা বাধ্যতামূলক ছিল। বর্তমানের প্রযুক্তিবান্ধব যুগে কাগজ-কলমের প্রয়োজন ফুরিয়েছে; কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের কিপ্যাডেই এখন সংবাদ তৈরি হয়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কল্যাণে লেখালেখি আরও সহজ হয়ে গেছে।
তবে প্রযুক্তি যতই এগোউক না কেন, সংবাদ তৈরির মূল দর্শন বা সূত্র না জানলে উৎকর্ষ ধরে রাখা সম্ভব নয়। তাই প্রতিটি সংবাদকর্মীর জন্য এই সূত্রটি জানা এবং তা মেনে সংবাদ তৈরি করা একান্ত উত্তম।
শুধু সাংবাদিকতা নয়, জীবনের যেকোনো জটিল সমস্যার সমাধানেও এই সূত্রটি জাদুর মতো কাজ করে। এর জন্য প্রয়োজন শুধু ছয়টি "ক"-এর সঠিক ব্যবহার।
"ষড় ক" বা (5W1H) কী?
সাংবাদিকতার ভাষায় একটি পূর্ণাঙ্গ ও তথ্যসমৃদ্ধ সংবাদ তৈরির সবচেয়ে মৌলিক সূত্রটিকে বাংলায় "ষড় ক" এবং ইংরেজিতে (5W1H) বলা হয়। বাংলা ব্যাকরণ অনুযায়ী এগুলো প্রশ্নবাচক শব্দ, যা যেকোনো ঘটনার গভীরে গিয়ে পূর্ণাঙ্গ সত্য উদঘাটনে সাহায্য করে।
এই ছয়টি উপাদান হলো:
১. কে (Who)
২. কী (What)
৩. কেন (Why)
৪. কখন (When)
৫. কোথায় (Where)
৬. কীভাবে (How)
উদাহরণসহ বাংলায় "ষড় ক" এবং ইংরেজিতে (5W1H)-এর বিস্তারিত প্রয়োগ
সংবাদ তৈরিতে এই ছয়টি শব্দ কীভাবে কাজ করে, তা কয়েকটি ভিন্নধর্মী উদাহরণের মাধ্যমে নিচে স্পষ্ট করা হলো:
১. দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে:
কে (Who): কোন প্রতিষ্ঠান বা কার কার ক্ষতি হয়েছে (যেমন: স্থানীয় একটি পোশাক কারখানা ও এর শ্রমিকরা)।
কী (What): কী ঘটে গেছে (যেমন: আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ড)।
কেন (Why): কেন দুর্ঘটনাটি ঘটল (যেমন: বৈদ্যুতিক শর্টসার্কিট)।
কখন (When): ঠিক কখন বা কোন সময়ে (যেমন: গতকাল গভীর রাতে)।
কোথায় (Where): নির্দিষ্ট স্থান বা এলাকা (যেমন: সাভার, আশুলিয়ার, জামগড়া এলাকার একটি পোশাক কারখানায়)।
কীভাবে (How): কীভাবে আগুন ছড়াল বা নিয়ন্ত্রণ হলো (যেমন: বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে মুহূর্তের মধ্যে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে)।
২. অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে:
কে (Who): ঘটনার সাথে কারা জড়িত বা কার ওপর হামলা হয়েছে?
কী (What): মূলত কী অপরাধ সংঘটিত হয়েছে? (যেমন: ছিনতাই বা হামলা)।
কেন (Why): ঘটনার প্রেক্ষাপট কী ছিল? (যেমন: পূর্ব শত্রুতা বা টাকা লেনদেন নিয়ে বিরোধ)।
কখন (When): কত তারিখে বা কোন সময়ে ঘটনাটি ঘটেছে?
কোথায় (Where): কোন স্থানে আক্রমণ করা হয়েছিল?
কীভাবে (How): কোন প্রক্রিয়ায় বা কী অস্ত্র ব্যবহার করে ঘটনা ঘটানো হয়েছে?
৩. উন্নয়ন বা অর্জন সংক্রান্ত সংবাদের ক্ষেত্রে:
কে (Who): কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সাফল্য অর্জন করেছে?
কী (What): কী ধরনের সাফল্য বা অর্জন? (যেমন: বিশেষ গবেষণা বা উদ্ভাবন)।
কেন (Why): এই সাফল্যের পেছনের উদ্দেশ্য বা অনুপ্রেরণা কী ছিল?
কখন (When): কবে এই ঘোষণা দেওয়া হয়েছে বা প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে?
কোথায় (Where): কোন দেশ, শহর বা প্রতিষ্ঠানে এটি সম্পন্ন হয়েছে?
কীভাবে (How): কোন পদ্ধতিতে বা কার সহযোগিতায় এটি সফল হলো?
সংবাদ গঠনে করণীয়:
সংবাদের শুরুর অংশ অর্থাৎ 'সূচনা' বা 'লিড' (Lead/Intro) লেখার সময় এই ছয়টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর স্বল্প শব্দে ফুটিয়ে তোলা অত্যন্ত জরুরি। এতে পাঠক শুরুতেই পুরো সংবাদের মূল সারাংশ বুঝে নিতে পারেন। পরবর্তীতে সংবাদের মূল অংশে (Body) এগুলোর বিস্তারিত বিবরণ গুছিয়ে উপস্থাপন করতে হয়।
যে সংবাদকর্মী যতো সাবলীল ও পরিপাটি ভাষায় এই "ষড় ক" বা (5W1H) -কে সাজিয়ে সংবাদ উপস্থাপন করতে পারবেন, সাংবাদিকতার মাঠে তিনিই ততো বেশি সফল হবেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন