দিকপাল

এনসিপি নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৮:০৩ পি এম | প্রিন্ট সংস্করণ

এনসিপি নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্যের জেরে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে চড়-থাপ্পড় মারার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তুলতলী এলাকা থেকে খোরশেদ আলম নামের ওই নেতাকে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর বুধবার তাকে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

এর আগে অভিযুক্ত খোরশেদ আলমকে মারধরের ওই ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আলোচিত নেত্রী তানিয়া আমিন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’ ভিডিওটিতে দেখা যায়, একটি লন্ড্রির সামনে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন ওই নেত্রী এবং তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও তাকে মারধর করছেন। এ সময় তানিয়া আমিনকে বলতে শোনা যায়, ‘এ ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? ঘরে তোর মা-বোন নেই?’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, এনসিপি নেত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে খোরশেদ আলমকে আটক করে থানায় আনার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার মোবাইল ফোনেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন তথ্য পাওয়া গেছে। 

এদিকে এনসিপি নেত্রী তানিয়া আমিন জানান, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করার পর খোরশেদ আলম সেটি ডাউনলোড করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি ফের অবমাননাকর পোস্ট দেওয়ায় তার অবস্থান নিশ্চিত করে সেখানে যান তিনি। পরবর্তীতে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

সূত্র: বাকলিয়া থানা

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এনসিপি নেত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য: নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল