দিকপাল

নেত্রকোণায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৫:১৫ পি এম | প্রিন্ট সংস্করণ

নেত্রকোণায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
ছবি : সংগ্রহীত

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন। বিচার চলাকালে প্রধান আসামি শিক্ষক সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে না জানানোর জন্য প্রাণনাশের ভয় দেখান। পরবর্তীতে শারীরিক পরিবর্তন লক্ষ্য করে চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের কাছে নিলে ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন। 

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে গত ৬ মে র‌্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডির সংগৃহীত ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যাওয়ায় অপরাধ শতভাগ নিশ্চিত হয়। অকাট্য এই বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে গত ২৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল