দিকপাল

সাফারি পার্কে জন্ম নিল নীলগাইয়ের চার শাবক


দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:০৮ পি এম | প্রিন্ট সংস্করণ

সাফারি পার্কে জন্ম নিল নীলগাইয়ের চার শাবক
ছবি : সংগ্রহীত

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের নতুন চার শাবক। মায়ের স্নেহ ও নিবিড় তত্ত্বাবধানে পার্কের কোর সাফারি এলাকায় দুরন্তপনায় সময় কাটাচ্ছে এই নতুন অতিথিরা।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে সাফারি পার্কের কোর সাফারি এলাকায় গিয়ে দেখা যায়, সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে শাবকগুলো কখনো মায়ের পেছনে ছুটছে, আবার কখনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। প্রায় দেড় মাস আগে পার্কের কর্মীরা প্রথম একসঙ্গে এই চারটি শাবককে বিচরণ করতে দেখেন এবং তখন থেকেই পার্ক কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ও বিশেষ পরিচর্যার বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পার্কে দুটি স্ত্রী নীলগাইসহ মোট প্রাপ্তবয়স্ক নীলগাইয়ের সংখ্যা ৯টি, যার মধ্যে দুটি স্ত্রী নীলগাই দুটি করে মোট চারটি বাচ্চা প্রসব করেছে। তবে মা নীলগাইয়ের সতর্ক অবস্থানের কারণে মানুষের উপস্থিতি টের পেলেই তারা দূরে সরে যাওয়ায় শাবকগুলোর লিঙ্গ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে তারা পুরোপুরি সুস্থ রয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তারেক রহমান জানান, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাইয়ের বংশবৃদ্ধির মাধ্যমে পার্কেই এগুলোর জন্ম হয়েছে এবং শাবকগুলোর নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁরা অত্যন্ত তৎপর রয়েছেন

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


সাফারি পার্কে জন্ম নিল নীলগাইয়ের চার শাবক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের নতুন চার শাবক। মায়ের স্নেহ ও নিবিড় তত্ত্বাবধানে পার্কের কোর সাফারি এলাকায় দুরন্তপনায় সময় কাটাচ্ছে এই নতুন অতিথিরা।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে সাফারি পার্কের কোর সাফারি এলাকায় গিয়ে দেখা যায়, সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে শাবকগুলো কখনো মায়ের পেছনে ছুটছে, আবার কখনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। প্রায় দেড় মাস আগে পার্কের কর্মীরা প্রথম একসঙ্গে এই চারটি শাবককে বিচরণ করতে দেখেন এবং তখন থেকেই পার্ক কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ও বিশেষ পরিচর্যার বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পার্কে দুটি স্ত্রী নীলগাইসহ মোট প্রাপ্তবয়স্ক নীলগাইয়ের সংখ্যা ৯টি, যার মধ্যে দুটি স্ত্রী নীলগাই দুটি করে মোট চারটি বাচ্চা প্রসব করেছে। তবে মা নীলগাইয়ের সতর্ক অবস্থানের কারণে মানুষের উপস্থিতি টের পেলেই তারা দূরে সরে যাওয়ায় শাবকগুলোর লিঙ্গ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে তারা পুরোপুরি সুস্থ রয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তারেক রহমান জানান, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাইয়ের বংশবৃদ্ধির মাধ্যমে পার্কেই এগুলোর জন্ম হয়েছে এবং শাবকগুলোর নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁরা অত্যন্ত তৎপর রয়েছেন


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল