চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে রাজ
ধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সিপিসির প্রতিনিধিদলটি এই শ্রদ্ধা নিবেদন করে।এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে সিপিসির এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি গত মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছায়।উল্লেখ্য, এই সফরে চীনা মন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠক করবেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সিপিসির প্রতিনিধিদলটি এই শ্রদ্ধা নিবেদন করে।এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে সিপিসির এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি গত মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছায়।
উল্লেখ্য, এই সফরে চীনা মন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠক করবেন।

আপনার মতামত লিখুন