দিকপাল

হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৭:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের এই স্বর্ণ জব্দ করা হয়। 

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী একটি ফ্লাইট থেকে মোহাম্মদ মিনহাজ নামের এক সন্দেহভাজন যাত্রীকে অফলোড করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ডিম্বাকৃতির ৩টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সমপরিমাণ ওজনের আরও ৩টি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশ থেকে আনা এই স্বর্ণ স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় পুনরায় আবুধাবিতে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনার পেছনে থাকা চোরাচালান চক্রের আন্তর্জাতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের এই স্বর্ণ জব্দ করা হয়। 

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী একটি ফ্লাইট থেকে মোহাম্মদ মিনহাজ নামের এক সন্দেহভাজন যাত্রীকে অফলোড করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ডিম্বাকৃতির ৩টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সমপরিমাণ ওজনের আরও ৩টি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশ থেকে আনা এই স্বর্ণ স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় পুনরায় আবুধাবিতে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনার পেছনে থাকা চোরাচালান চক্রের আন্তর্জাতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল