দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি একে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা এবং সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।
আজ রোববার (১ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান এই দাবি জানান এবং রাশেদ খাঁনের এমন বিতর্কিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডা. ইরান বলেন, রাশেদ খাঁনের এই কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সংবাদ প্রকাশের প্রতিবাদে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ এটি। প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়ে তিনি বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেন তিনি।
‘আমার দেশ’ নিছক কোনো সংবাদপত্র নয় উল্লেখ করে তিনি বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এই পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে তার জবাব যুক্তি ও প্রমাণ দিয়ে দিতে হবে, পত্রিকা ছিঁড়ে নয়। স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাশেদ খাঁনকে অবিলম্বে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের জোর দাবি জানান তিনি।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন