দিকপাল

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৩:৫২ পি এম | প্রিন্ট সংস্করণ

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল

দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।  

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকালে সরকার শ্রমিকদের মজুরি পর্যালোচনায় নতুন মজুরি বোর্ড গঠন করে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। 

বিষয় : সফর জরুরি বৈঠক শ্রমিক অসন্তোষ

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


শ্রমিক অসন্তোষ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।  

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকালে সরকার শ্রমিকদের মজুরি পর্যালোচনায় নতুন মজুরি বোর্ড গঠন করে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল