দিকপাল

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সূচিতে বড় পরিবর্তন আনল ক্যাফ


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০৪:৪১ পি এম | প্রিন্ট সংস্করণ

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সূচিতে বড় পরিবর্তন আনল ক্যাফ

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। চার বছর পরপর আয়োজনের পূর্বের পরিকল্পনা থেকে সরে এসে টুর্নামেন্টটি পুনরায় দুই বছর পরপরই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগে গত ডিসেম্বরে প্রতি চার বছর পরপর আফকন আয়োজন এবং এর পরিবর্তে আফ্রিকান নেশনস লিগ চালুর ঘোষণা দিয়েছিল কাফ। তবে নতুন লিগকে স্বনির্ভর করতে পর্যাপ্ত রাজস্ব আয়ের সময় প্রয়োজন এবং সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাফ সভাপতি পাত্রিস মোটসেপে এক বিবৃতিতে জানান, আফ্রিকার ফুটবল, এর ৫৪টি সদস্য দেশ এবং ইউরোপসহ বিভিন্ন ক্লাবে খেলা আফ্রিকান ফুটবলারদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী আফকন অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, যা যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা। এরপর যথাক্রমে ২০২৮, ২০৩১ ও ২০৩৩ সালে পরবর্তী আসরগুলো অনুষ্ঠিত হবে। তবে ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ থাকায় ওই বছর টুর্নামেন্টটি আয়োজন করা হবে না।

বিষয় : আফকন

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সূচিতে বড় পরিবর্তন আনল ক্যাফ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। চার বছর পরপর আয়োজনের পূর্বের পরিকল্পনা থেকে সরে এসে টুর্নামেন্টটি পুনরায় দুই বছর পরপরই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগে গত ডিসেম্বরে প্রতি চার বছর পরপর আফকন আয়োজন এবং এর পরিবর্তে আফ্রিকান নেশনস লিগ চালুর ঘোষণা দিয়েছিল কাফ। তবে নতুন লিগকে স্বনির্ভর করতে পর্যাপ্ত রাজস্ব আয়ের সময় প্রয়োজন এবং সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাফ সভাপতি পাত্রিস মোটসেপে এক বিবৃতিতে জানান, আফ্রিকার ফুটবল, এর ৫৪টি সদস্য দেশ এবং ইউরোপসহ বিভিন্ন ক্লাবে খেলা আফ্রিকান ফুটবলারদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী আফকন অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, যা যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা। এরপর যথাক্রমে ২০২৮, ২০৩১ ও ২০৩৩ সালে পরবর্তী আসরগুলো অনুষ্ঠিত হবে। তবে ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ থাকায় ওই বছর টুর্নামেন্টটি আয়োজন করা হবে না।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল