দিকপাল

সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় একজোট ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩৭ এ এম | প্রিন্ট সংস্করণ

সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় একজোট ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া

ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে ১৩ দিনের একটি যৌথ মিশনে অংশ নিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। কোয়াডের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের ‘শিপ অবজারভার মিশন’-এর অংশ হিসেবে চার দেশের কর্মকর্তারা একই জাহাজে থেকে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার, দূষণ মোকাবিলা এবং সামুদ্রিক আইন প্রয়োগের নানা কৌশলগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভারতের চেন্নাই বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি ৭ অক্টোবর পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টলে পৌঁছায়। এই ১৩ দিনের দীর্ঘ যাত্রায় ভারতীয় কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের কর্মকর্তাদের পাশাপাশি চার দেশের অন্যান্য প্রতিনিধিরা একই জাহাজে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। যৌথ এই মিশনে সমুদ্রে বিপদে পড়া মানুষ ও জাহাজকে সহায়তা করা, দূষণ নিয়ন্ত্রণ, সমুদ্রসীমায় আইন প্রয়োগ এবং সন্দেহভাজন জাহাজে নিরাপদে তল্লাশি চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় কোয়াডভুক্ত দেশগুলোর এই যৌথ সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় আঞ্চলিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কোয়াড মেরিটাইম আপডেট

বিষয় : যৌথ মিশন সামুদ্রিক নিরাপত্তা

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় একজোট ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে ১৩ দিনের একটি যৌথ মিশনে অংশ নিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। কোয়াডের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের ‘শিপ অবজারভার মিশন’-এর অংশ হিসেবে চার দেশের কর্মকর্তারা একই জাহাজে থেকে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার, দূষণ মোকাবিলা এবং সামুদ্রিক আইন প্রয়োগের নানা কৌশলগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভারতের চেন্নাই বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি ৭ অক্টোবর পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টলে পৌঁছায়। এই ১৩ দিনের দীর্ঘ যাত্রায় ভারতীয় কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের কর্মকর্তাদের পাশাপাশি চার দেশের অন্যান্য প্রতিনিধিরা একই জাহাজে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। যৌথ এই মিশনে সমুদ্রে বিপদে পড়া মানুষ ও জাহাজকে সহায়তা করা, দূষণ নিয়ন্ত্রণ, সমুদ্রসীমায় আইন প্রয়োগ এবং সন্দেহভাজন জাহাজে নিরাপদে তল্লাশি চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় কোয়াডভুক্ত দেশগুলোর এই যৌথ সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় আঞ্চলিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কোয়াড মেরিটাইম আপডেট


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল