দিকপাল

রাঙ্গুনিয়ায় ধানখেত পাহারার সময় কৃষকের দুই হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ০১:৪১ এ এম | প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়ায় ধানখেত পাহারার সময় কৃষকের দুই হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার
ছবি : সংগ্রহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি ও ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষকের বিচ্ছিন্ন দুটি হাতসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত কনুই পর্যন্ত কেটে আলাদা করা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে। নিহত নেজাম উদ্দিন মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে এবং কৃষিকাজের পাশাপাশি তিনি দিনমজুর হিসেবেও কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে তিনি ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন এবং রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে তাঁর রক্তাক্ত লাশ ও পাশেই বিচ্ছিন্ন দুটি হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। দুপুর নাগাদ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

বিষয় : লাশ উদ্ধার ধানখেত রাঙ্গুনিয়া বন্যহাতি স্লুইসগেট মীরেরখিল

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


রাঙ্গুনিয়ায় ধানখেত পাহারার সময় কৃষকের দুই হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি ও ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষকের বিচ্ছিন্ন দুটি হাতসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত কনুই পর্যন্ত কেটে আলাদা করা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে। নিহত নেজাম উদ্দিন মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে এবং কৃষিকাজের পাশাপাশি তিনি দিনমজুর হিসেবেও কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে তিনি ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন এবং রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে তাঁর রক্তাক্ত লাশ ও পাশেই বিচ্ছিন্ন দুটি হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। দুপুর নাগাদ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল