যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রবাসী কোম্পানীগঞ্জবাসীর সংগঠন ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনক’-এর ২০২৭-২০২৯ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব সভাপতি এবং শরাফত উল্লাহ সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার আপার ডারবিস্থ ৬২ রিচফিল্ড রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ও নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন কমিটিতে সাখাওয়াত হোসেন টিপু সিনিয়র সহসভাপতি এবং মো. সাহিদ কামাল সবুজ সহসভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটির অন্যান্য পদে সহসাধারণ সম্পাদক নূর করিম রনি, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ নবী ও প্রচার সম্পাদক জহিরুল আলম নয়নসহ বিভিন্ন মেয়াদের কর্মকর্তা ও নির্বাহী সদস্যরা দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরীর ছেলে। প্রবাসে অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক কল্যাণ জোরদারে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন