ছায়ার হয়ে দাঁড়িয়ে ছিলাম তোমার পাশে,
দেখলাম— তোমার সমস্ত কষ্টের নীল রং
আমার শরীরে মেখে দিতে চেয়েছিলে।
কিন্তু না—আমি ভাঙিনি।
তোমার প্রতিটি মিথ্যে,
প্রতিটি অবহেলা আর প্রতিটি আঘাত
আমি নীরবে ধারণ করেছি নিজের ভেতর।
হয়তো ভেবেছিলে তুমি জিতেছ,
অথচ তোমার প্রতিটি আঘাতের পর
একটু একটু করে নিজেকে খুঁজে পেয়েছি আমি ।
বিষয় : জেসমিন দীপ্তি নীরবতার ওপারে

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ছায়ার হয়ে দাঁড়িয়ে ছিলাম তোমার পাশে,
দেখলাম— তোমার সমস্ত কষ্টের নীল রং
আমার শরীরে মেখে দিতে চেয়েছিলে।
ভেবেছিলে, তোমার দেওয়া আঘাতে
একদিন নীরবে ভেঙে পড়ব আমি।
কিন্তু না—আমি ভাঙিনি।
তোমার প্রতিটি মিথ্যে,
প্রতিটি অবহেলা আর প্রতিটি আঘাত
আমি নীরবে ধারণ করেছি নিজের ভেতর।
তারপর সেই ক্ষতগুলো দিয়েই
নিজেকে সাজিয়েছি নতুন করে।
হয়তো ভেবেছিলে তুমি জিতেছ,
অথচ তোমার প্রতিটি আঘাতের পর
একটু একটু করে নিজেকে খুঁজে পেয়েছি আমি ।
শেষ পর্যন্ত তুমি হারিয়েছ আমাকে,
আর জিতেছি আমি —
তোমার দেওয়া মিথ্যে আঘাতে আঘাতে
নিজের কাছেই ফিরে এসে।

আপনার মতামত লিখুন