দিকপাল

স্বামীকে শ্বাসরোধে হত্যা করে সাপের কামড়ে মৃত্যুর নাটক, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০৭:১২ পি এম | প্রিন্ট সংস্করণ

স্বামীকে শ্বাসরোধে হত্যা করে সাপের কামড়ে মৃত্যুর নাটক, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে শ্বাসরোধে হত্যা করার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহের ওপর সাপ ছেড়ে ‘সাপের কামড়ে মৃত্যু’র সাজানো নাটক তৈরি করেছিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) রায় ঘোষণা করেছেন ভারতের মিরাটের একটি আদালত। রায়ে অভিযুক্ত নারী রভিতা এবং তাঁর প্রেমিক অমরদীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, ২০২৩ সালের অক্টোবর মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে রভিতা ও অমরদীপ এক সাপুড়ের কাছ থেকে একটি সাপ সংগ্রহ করেছিলেন। তবে পুলিশের নিবিড় ফরেনসিক ও বৈজ্ঞানিক তদন্তে বেরিয়ে আসে যে, ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে মরদেহের ওপর ব্যবহৃত সাপটির বিষদাঁত আগেই ভাঙা হয়েছিল এবং সেটি বিষাক্তও ছিল না। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট হয় যে, সাপের কামড়ে নয়, বরং শ্বাসরোধ করেই তাঁকে হত্যা করা হয়েছিল। 

নিহত অমিত ও দণ্ডপ্রাপ্ত রভিতা দম্পতির তিন সন্তান রয়েছে। ঐতিহাসিক এই রায়ে আদালত নির্দেশ দিয়েছেন যে, অপরাধী মায়ের এই নৃশংসতার পর শিশুগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় এখন থেকে তাদের সার্বিক দেখভাল ও দায়িত্ব নেবে জেলা প্রশাসন।

রায়ে ক্ষোভ প্রকাশ করে বিজ্ঞ বিচারক মন্তব্য করেন, "যে সমাজে স্ত্রী স্বামীর দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে ‘করবা চৌথ’-এর মতো ঐতিহ্যবাহী ব্রত পালন করেন, সেখানে স্বামীর প্রতি স্ত্রীর এই ধরনের চরম নিষ্ঠুর ও নৃশংস আচরণ কোনোভাবেই ক্ষমার যোগ্য হতে পারে না।" 

উল্লেখ্য, উত্তর প্রদেশের মিরাটে প্রায় একই ধরনের জঘন্য অপরাধের দায়ে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। চলতি সপ্তাহের শুরুতেই সৌরভ রাজপুত নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যার পর মরদেহ টুকরো করে সিমেন্ট ও বালু দিয়ে ড্রামে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মিরাটের আদালত।

বিষয় : স্বামীকে শ্বাসরোধে হত্যা করে সাপের কামড়ে মৃত্যুর নাটক, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

স্বামীকে শ্বাসরোধে হত্যা করে সাপের কামড়ে মৃত্যুর নাটক, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

স্বামীকে শ্বাসরোধে হত্যা করার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহের ওপর সাপ ছেড়ে ‘সাপের কামড়ে মৃত্যু’র সাজানো নাটক তৈরি করেছিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) রায় ঘোষণা করেছেন ভারতের মিরাটের একটি আদালত। রায়ে অভিযুক্ত নারী রভিতা এবং তাঁর প্রেমিক অমরদীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, ২০২৩ সালের অক্টোবর মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে রভিতা ও অমরদীপ এক সাপুড়ের কাছ থেকে একটি সাপ সংগ্রহ করেছিলেন। তবে পুলিশের নিবিড় ফরেনসিক ও বৈজ্ঞানিক তদন্তে বেরিয়ে আসে যে, ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে মরদেহের ওপর ব্যবহৃত সাপটির বিষদাঁত আগেই ভাঙা হয়েছিল এবং সেটি বিষাক্তও ছিল না। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট হয় যে, সাপের কামড়ে নয়, বরং শ্বাসরোধ করেই তাঁকে হত্যা করা হয়েছিল। 

নিহত অমিত ও দণ্ডপ্রাপ্ত রভিতা দম্পতির তিন সন্তান রয়েছে। ঐতিহাসিক এই রায়ে আদালত নির্দেশ দিয়েছেন যে, অপরাধী মায়ের এই নৃশংসতার পর শিশুগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় এখন থেকে তাদের সার্বিক দেখভাল ও দায়িত্ব নেবে জেলা প্রশাসন।

রায়ে ক্ষোভ প্রকাশ করে বিজ্ঞ বিচারক মন্তব্য করেন, "যে সমাজে স্ত্রী স্বামীর দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে ‘করবা চৌথ’-এর মতো ঐতিহ্যবাহী ব্রত পালন করেন, সেখানে স্বামীর প্রতি স্ত্রীর এই ধরনের চরম নিষ্ঠুর ও নৃশংস আচরণ কোনোভাবেই ক্ষমার যোগ্য হতে পারে না।" 

উল্লেখ্য, উত্তর প্রদেশের মিরাটে প্রায় একই ধরনের জঘন্য অপরাধের দায়ে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। চলতি সপ্তাহের শুরুতেই সৌরভ রাজপুত নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যার পর মরদেহ টুকরো করে সিমেন্ট ও বালু দিয়ে ড্রামে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মিরাটের আদালত।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল