দিকপাল

২০ অক্টোবর চট্টগ্রাম জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ০৯:২৪ পি এম | প্রিন্ট সংস্করণ

২০ অক্টোবর চট্টগ্রাম জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে সরাসরি চট্টগ্রামে আসছেন, যা কেন্দ্র করে ইতোমধ্যে বন্দরনগরীজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রধানমন্ত্রীর সফরটি অত্যন্ত সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নগরীর ২৯৪টি পূজামণ্ডপে সর্বমোট ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে সিটি করপোরেশন।

এদিকে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সফল করতে রাজনৈতিক অঙ্গন ও বিএনপির পক্ষ থেকেও দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়েছে। এটি একটি সার্বজনীন উৎসবের অংশ; সফরটি যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

প্রধানমন্ত্রীর এই সফরকে সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গৌরবময় ও অর্থবহ উল্লেখ করেছেন ধর্মীয় সংগঠনের নেতারা। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যে ‘রেইনবো নেশন’ বা অন্তর্ভুক্তিমূলক বৈচিত্র্যময় সমাজ গড়ে তুলতে চান, এই সফর তারই এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো প্রধানমন্ত্রীর পূজা উপলক্ষে চট্টগ্রাম আগমন সনাতনী সম্প্রদায়ের মধ্যে নতুন আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার এনেছে এবং হিন্দু সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০ অক্টোবর চট্টগ্রাম জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল