দিকপাল

পুকুরে ডুবে প্রাণ গেল সোশ্যাল মিডিয়ার প্রিয়মুখ শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ০২:২৫ পি এম | প্রিন্ট সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল সোশ্যাল মিডিয়ার প্রিয়মুখ শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপকভাবে পরিচিত ৩ বছর ৩ মাস বয়সী দ্বীপ শীল পানিতে ডুবে মারা গেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দ্বীপ নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে। ছোট্ট দ্বীপের এমন আকস্মিক ও অকালমৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং তার লাখ লাখ অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে হঠাৎ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

দ্বীপের কাকা বিপ্লব শীল স্থানীয় একটি স্কুলের শিক্ষকের পাশাপাশি নিজে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন চমৎকার ও আনন্দদায়ক ভিডিওতে নিয়মিত অংশ নিচ্ছিল দ্বীপ। কাকা-ভাতিজার এসব কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে এবং অতি অল্প সময়েই দ্বীপ নেটিজেনদের কাছে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা লাভ করে।

ভাতিজার প্রয়াণে শোক প্রকাশ করে বিপ্লব শীল তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার আদরের ভাতিজা দ্বীপ আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তার সমাধি মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন করা হয়েছে। আপনারা যারা ওকে ভালোবেসেছেন, ওর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

দ্বীপের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগী শোক ও আবেগঘন মন্তব্য জানান। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার নিশ্চিত করেছেন যে, পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে পারিবারিকভাবেই তার সৎকার সম্পন্ন করা হয়েছে।

বিষয় : পুকুরে ডুবে প্রাণ গেল সোশ্যাল মিডিয়ার প্রিয়মুখ শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পুকুরে ডুবে প্রাণ গেল সোশ্যাল মিডিয়ার প্রিয়মুখ শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপকভাবে পরিচিত ৩ বছর ৩ মাস বয়সী দ্বীপ শীল পানিতে ডুবে মারা গেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দ্বীপ নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে। ছোট্ট দ্বীপের এমন আকস্মিক ও অকালমৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং তার লাখ লাখ অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে হঠাৎ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

দ্বীপের কাকা বিপ্লব শীল স্থানীয় একটি স্কুলের শিক্ষকের পাশাপাশি নিজে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন চমৎকার ও আনন্দদায়ক ভিডিওতে নিয়মিত অংশ নিচ্ছিল দ্বীপ। কাকা-ভাতিজার এসব কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে এবং অতি অল্প সময়েই দ্বীপ নেটিজেনদের কাছে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা লাভ করে।

ভাতিজার প্রয়াণে শোক প্রকাশ করে বিপ্লব শীল তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার আদরের ভাতিজা দ্বীপ আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তার সমাধি মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন করা হয়েছে। আপনারা যারা ওকে ভালোবেসেছেন, ওর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

দ্বীপের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগী শোক ও আবেগঘন মন্তব্য জানান। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার নিশ্চিত করেছেন যে, পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে পারিবারিকভাবেই তার সৎকার সম্পন্ন করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল