দিকপাল

‘সুলতানার স্বপ্ন অবারিত’: আমাদাবলাম জয়ে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ০৮:৩৯ পি এম | প্রিন্ট সংস্করণ

‘সুলতানার স্বপ্ন অবারিত’: আমাদাবলাম জয়ে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা

মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রেরণা নিয়ে আয়োজিত বিশেষ নারী পর্বতারোহণ উদ্যোগ ‘সুলতানার স্বপ্ন অবারিত’-এর আওতায় হিমালয়ের বিপজ্জনক মাউন্ট আমাদাবলাম আরোহণের উদ্দেশ্যে নেপাল যাত্রা করছেন বাংলাদেশি নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা থেকে আকাশপথে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত ৬,৮১২ মিটার উঁচু মাউন্ট আমাদাবলাম অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও এর আরোহণ পথ প্রযুক্তিগত ও শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং।

এর আগে রোববার (১১ অক্টোবর) এক জমকালো সংবাদ সম্মেলন ও বিশেষ পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অভিযাত্রী ইয়াসমিন লিসার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পর্বত অভিযানের এই বিশেষ আয়োজনটির আর্থিক পৃষ্ঠপোষকতা করছে 'এমটিবি ফাউন্ডেশন' এবং এতে আনুষ্ঠানিক স্বীকৃতি ও এন্ডোর্সমেন্ট প্রদান করেছে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো ঢাকা অফিস। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের মে মাসে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে স্থান পায় রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজীয় সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream)। নারীর প্রথাভাঙা শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক অগ্রগতির সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান এবং ‘কল্পনা থেকে কর্মে’ রূপান্তরের বার্তা ছড়িয়ে দিতে ২০১৩ সাল থেকে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে পর্বতারোহণ ও সামাজিক সংস্থা ‘অভিযাত্রী’।

পর্বতারোহণ বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগতভাবে কঠিন এই আমাদাবলাম অভিযানে সফল হতে দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক সক্ষমতার প্রয়োজন। একক পর্বতারোহী হিসেবে ইয়াসমিন লিসার এই দুঃসাহসিক যাত্রা দেশের নারী সমাজকে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

অভিযানটিতে সহযোগী হিসেবে পাশে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাব (DAWC) এবং হার স্টোরি ফাউন্ডেশন। এছাড়া এমটিবি ফাউন্ডেশন জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের সক্ষমতা বৃদ্ধিতে যে বিশেষ উদ্যোগ পরিচালনা করছে, ‘অভিযাত্রী’ সংস্থাটি তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে।

বিষয় : নারী, সুলতানার স্বপ্ন ইয়াসমিন লিসা

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

‘সুলতানার স্বপ্ন অবারিত’: আমাদাবলাম জয়ে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রেরণা নিয়ে আয়োজিত বিশেষ নারী পর্বতারোহণ উদ্যোগ ‘সুলতানার স্বপ্ন অবারিত’-এর আওতায় হিমালয়ের বিপজ্জনক মাউন্ট আমাদাবলাম আরোহণের উদ্দেশ্যে নেপাল যাত্রা করছেন বাংলাদেশি নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা থেকে আকাশপথে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত ৬,৮১২ মিটার উঁচু মাউন্ট আমাদাবলাম অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও এর আরোহণ পথ প্রযুক্তিগত ও শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং।

এর আগে রোববার (১১ অক্টোবর) এক জমকালো সংবাদ সম্মেলন ও বিশেষ পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অভিযাত্রী ইয়াসমিন লিসার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পর্বত অভিযানের এই বিশেষ আয়োজনটির আর্থিক পৃষ্ঠপোষকতা করছে 'এমটিবি ফাউন্ডেশন' এবং এতে আনুষ্ঠানিক স্বীকৃতি ও এন্ডোর্সমেন্ট প্রদান করেছে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো ঢাকা অফিস। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের মে মাসে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে স্থান পায় রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজীয় সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream)। নারীর প্রথাভাঙা শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক অগ্রগতির সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান এবং ‘কল্পনা থেকে কর্মে’ রূপান্তরের বার্তা ছড়িয়ে দিতে ২০১৩ সাল থেকে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে পর্বতারোহণ ও সামাজিক সংস্থা ‘অভিযাত্রী’।

পর্বতারোহণ বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগতভাবে কঠিন এই আমাদাবলাম অভিযানে সফল হতে দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক সক্ষমতার প্রয়োজন। একক পর্বতারোহী হিসেবে ইয়াসমিন লিসার এই দুঃসাহসিক যাত্রা দেশের নারী সমাজকে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

অভিযানটিতে সহযোগী হিসেবে পাশে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাব (DAWC) এবং হার স্টোরি ফাউন্ডেশন। এছাড়া এমটিবি ফাউন্ডেশন জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের সক্ষমতা বৃদ্ধিতে যে বিশেষ উদ্যোগ পরিচালনা করছে, ‘অভিযাত্রী’ সংস্থাটি তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল