দেশে প্রতিবছর অন্তত ১৯ লাখ গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে জরুরি বা মেডিক্যাল অক্সিজেনের প্রয়োজন দেখা দেয়। তবে সরকারি হাসপাতালগুলোতে স্থাপিত অক্সিজেন প্ল্যান্টগুলোর অর্ধেকেরও বেশি বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পেড়ে থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সম্মেলন’-এর প্রথম দিনে বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা এ আশঙ্কাজনক চিত্র তুলে ধরেন। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পপুলেশন সায়েন্স (সিএইচআইপিএইচ) এবং ‘বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনে ল্যানসেট কমিশনের অক্সিজেনবিষয়ক সদস্য এবং বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানূর রহমান জানান, হৃদরোগ, নিউমোনিয়া, সেপসিস, ডেঙ্গু, অ্যাজমা, যক্ষ্মা এবং নবজাতকের জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জীবনরক্ষায় অক্সিজেনের চরম সংকট দেখা দিচ্ছে। তবে এই প্রয়োজনীয়তার কতটুকু বাস্তবে মিটছে, সেটির সুনির্দিষ্ট কোনো তদারকি নেই।
অধিবেশনে ইউএনওপিএসের (UNOPS) জ্যেষ্ঠ বিশ্লেষক মারুফ হাসান বলেন, "দেশের সরকারি হাসপাতালগুলোতে থাকা ৯৯টি অক্সিজেন প্ল্যান্টের মধ্যে সচল রয়েছে মাত্র ৩৮টি। অর্থাৎ অর্ধেকের বেশি প্ল্যান্টই অচল হয়ে পড়েছে। প্ল্যান্টগুলো পরিচালনা ও দেখভালের জন্য প্রয়োজনীয় কোনো টেকনিশিয়ান বা প্রশিক্ষিত জনবল নেই এবং অনেক প্ল্যান্ট দিনে মাত্র অল্প কয়েক ঘণ্টার জন্য চালু রাখা সম্ভব হয়।"
দুপুরের অধিবেশনে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা মেডিক্যাল শিক্ষার ব্যাচেলর বা স্নাতক পাঠ্যক্রমে অক্সিজেন থেরাপি ও এর ব্যবস্থার বিষয়টি স্পষ্টভাবে যুক্ত করার ওপর জোর দেন। বক্তারা জরুরি এই উপাদানটিকে ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ হিসেবে বর্ণনা করে বলেন, রোগীকে অক্সিজেন দিতে দেরি করার অর্থই হলো তাঁর জীবন রক্ষার অধিকারকে অস্বীকার করা।
এর আগে আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিমের উদ্বোধনের মাধ্যমে দুই দিনের এই সম্মেলন যাত্রা শুরু করে। এতে আরও বক্তব্য রাখেন সিএইচআইপিএইচ পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন এবং ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মালালা আহমেদজাই। আজ রোববার চূড়ান্ত 'ঢাকা ঘোষণা' পাঠের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন