দিকপাল

সংকট যখন নিত্যসঙ্গী, তখন ঢামেকের বারান্দায় এল যে ব্যতিক্রমী স্বস্তি


হেলথ ডেক্স
হেলথ ডেক্স
প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০৮:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

সংকট যখন নিত্যসঙ্গী, তখন ঢামেকের বারান্দায় এল যে ব্যতিক্রমী স্বস্তি
ছবি : সংগ্রহীত

রোগী পরিবহনের প্রধান বাহন ট্রলি ও হুইলচেয়ারের তীব্র সংকট যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের সঙ্গী। জরুরি বিভাগের এই চরম অব্যবস্থাপনা যখন রোগীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছিল, ঠিক তখনই এক প্রশংসনীয় ও ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন হাসপাতালের নার্সরা।

আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের ২০১৮ সালের নার্সিং ব্যাচ-২ এর পক্ষ থেকে রোগীদের ব্যবহারের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দেওয়া হয় এবং চত্বরে বৃক্ষরোপণ করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন আয়োজকরা। এ সময় আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, কেবল শারীরিক চিকিৎসা নয়, বরং ভালো সেবা ও আন্তরিক আচরণের মাধ্যমেই রোগীদের প্রকৃত সুস্থতা নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম ও ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়সহ বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সংকট যখন নিত্যসঙ্গী, তখন ঢামেকের বারান্দায় এল যে ব্যতিক্রমী স্বস্তি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রোগী পরিবহনের প্রধান বাহন ট্রলি ও হুইলচেয়ারের তীব্র সংকট যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের সঙ্গী। জরুরি বিভাগের এই চরম অব্যবস্থাপনা যখন রোগীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছিল, ঠিক তখনই এক প্রশংসনীয় ও ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন হাসপাতালের নার্সরা।

আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের ২০১৮ সালের নার্সিং ব্যাচ-২ এর পক্ষ থেকে রোগীদের ব্যবহারের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দেওয়া হয় এবং চত্বরে বৃক্ষরোপণ করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন আয়োজকরা। এ সময় আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, কেবল শারীরিক চিকিৎসা নয়, বরং ভালো সেবা ও আন্তরিক আচরণের মাধ্যমেই রোগীদের প্রকৃত সুস্থতা নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম ও ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়সহ বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলেন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল