দিকপাল

দোহারে বাবা-মায়ের মৃত্যুর পর এতিম ৫ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | ১১:৩৩ এ এম | প্রিন্ট সংস্করণ

দোহারে বাবা-মায়ের মৃত্যুর পর এতিম ৫ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ের পর বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

'এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে' শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর, তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের পাশে সহায়তার নির্দেশ দেন।

উক্ত নির্দেশনার আলোকে শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় এবং পাঁচ এতিম কন্যার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেয়।

ঘটনাস্থলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, "দল-মত নির্বিশেষে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন। সংবাদটি নজরে আসামাত্রই তিনি পরিবারটির পাশে থাকার নির্দেশ দেন।" ভবিষ্যতে যেকোনো বিপদে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তীব্র অভাব-অনটন ও ঋণের চাপে পড়ে মাত্র ৩১ দিনের ব্যবধানে আত্মহত্যা পথ বেছে নেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যুর এক মাসের মাথায় উদ্ধার করা হয় আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ, যার ফলে তাঁদের পাঁচ কন্যাসন্তান সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে।

বিষয় : দোহারে বাবা-মায়ের মৃত্যুর পর এতিম ৫ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দোহারে বাবা-মায়ের মৃত্যুর পর এতিম ৫ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

মায়ের পর বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

'এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে' শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর, তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের পাশে সহায়তার নির্দেশ দেন।

উক্ত নির্দেশনার আলোকে শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় এবং পাঁচ এতিম কন্যার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেয়।

ঘটনাস্থলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, "দল-মত নির্বিশেষে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন। সংবাদটি নজরে আসামাত্রই তিনি পরিবারটির পাশে থাকার নির্দেশ দেন।" ভবিষ্যতে যেকোনো বিপদে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তীব্র অভাব-অনটন ও ঋণের চাপে পড়ে মাত্র ৩১ দিনের ব্যবধানে আত্মহত্যা পথ বেছে নেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যুর এক মাসের মাথায় উদ্ধার করা হয় আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ, যার ফলে তাঁদের পাঁচ কন্যাসন্তান সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল