দিকপাল

জাগ্রত শশিরচর

কালকিনিতে মাদকবিরোধী ও জুয়াবিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | ১০:০৩ এ এম | প্রিন্ট সংস্করণ

কালকিনিতে মাদকবিরোধী ও জুয়াবিরোধী সমাবেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা উচ্চবিদ্যালয় মাঠে মাদক ও অনলাইন জুয়াবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক সংগঠন ‘জাগ্রত শশিরচর’র উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।   

সমাবেশে সুবচনী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর তালুকদার সভাপতিত্ব করেন। এতে স্থানীয় বিভিন্ন বয়সী সচেতন নাগরিক ব্যাপক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও যুবসমাজের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে তা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে সাম্প্রতিক সময়ে তরুণদের মাঝে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিস্তার রোধেও সামাজিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ, স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রুপম, স্থানীয় ব্যক্তিত্ব পলাশ, সাগর, গিয়াস উদ্দিন, রফি তালুকদার, ফিরোজ মুন্সি, মুজিবুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আবুল কালাম ও রফিকুল ইসলাম। 

বক্তব্যে সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, "মাদক নির্মূলে প্রথম ভূমিকা পরিবারকেই নিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" 

স্নানঘাটা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রুপম প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমাদের এলাকায় মাদকের কোনো স্থান হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।"

সমাবেশে অন্যান্যের মধ্যে শাহজাহান সরদার, মাওলানা ফেরদৌস মো. গোফরান, মো. হানিফ মাতুব্বর ও নেছার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের রক্ষায় নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। 

বিষয় : মাদারীপুর, কালকিনি, বাঁশগাড়ী, স্নানঘাটা. জুয়াবিরোধী সমাবেশ,

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালকিনিতে মাদকবিরোধী ও জুয়াবিরোধী সমাবেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা উচ্চবিদ্যালয় মাঠে মাদক ও অনলাইন জুয়াবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক সংগঠন ‘জাগ্রত শশিরচর’র উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।   

সমাবেশে সুবচনী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর তালুকদার সভাপতিত্ব করেন। এতে স্থানীয় বিভিন্ন বয়সী সচেতন নাগরিক ব্যাপক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও যুবসমাজের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে তা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে সাম্প্রতিক সময়ে তরুণদের মাঝে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিস্তার রোধেও সামাজিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ, স্নানঘাটা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রুপম, স্থানীয় ব্যক্তিত্ব পলাশ, সাগর, গিয়াস উদ্দিন, রফি তালুকদার, ফিরোজ মুন্সি, মুজিবুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আবুল কালাম ও রফিকুল ইসলাম। 

বক্তব্যে সাংবাদিক ও কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, "মাদক নির্মূলে প্রথম ভূমিকা পরিবারকেই নিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" 

স্নানঘাটা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রুপম প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমাদের এলাকায় মাদকের কোনো স্থান হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।"

সমাবেশে অন্যান্যের মধ্যে শাহজাহান সরদার, মাওলানা ফেরদৌস মো. গোফরান, মো. হানিফ মাতুব্বর ও নেছার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের রক্ষায় নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। 

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল