দিকপাল

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৬ এ এম | প্রিন্ট সংস্করণ

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত বন্ধের লক্ষ্যে ইরানের দেওয়া একটি দ্বিপক্ষীয় শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের ইউএস কংগ্রেসনাল নির্বাচনের পরপরই ইরানে পুনরায় শক্তিশালী বোমার্বষণ অভিযান শুরুর ভাবনার কথা তাঁর সহকারীদের কাছে ব্যক্ত করেছেন ট্রাম্প।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের জানান, কাতারের মধ্যস্থতায় তারা ওয়াশিংটনের কাছে একটি সমন্বিত শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন। চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং যুদ্ধবিরতির জন্য সাত দিনের সময় গণনার বার্তা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা আলোচনার অগ্রগতি ইতিবাচক বলে প্রাথমিক ইঙ্গিত দিলেও, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরান মার্কিন দাবিগুলো মেনে নেবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

টানা সাত মাস ধরে চলে আসা এই তীব্র সামরিক সংঘাত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ অবরুদ্ধ করায় বৈশ্বিক জ্বালানি বাজার চরম অস্থিরতার মুখে পড়েছে। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালেই এমন পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত বন্ধের লক্ষ্যে ইরানের দেওয়া একটি দ্বিপক্ষীয় শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের ইউএস কংগ্রেসনাল নির্বাচনের পরপরই ইরানে পুনরায় শক্তিশালী বোমার্বষণ অভিযান শুরুর ভাবনার কথা তাঁর সহকারীদের কাছে ব্যক্ত করেছেন ট্রাম্প।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের জানান, কাতারের মধ্যস্থতায় তারা ওয়াশিংটনের কাছে একটি সমন্বিত শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন। চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং যুদ্ধবিরতির জন্য সাত দিনের সময় গণনার বার্তা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা আলোচনার অগ্রগতি ইতিবাচক বলে প্রাথমিক ইঙ্গিত দিলেও, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরান মার্কিন দাবিগুলো মেনে নেবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

টানা সাত মাস ধরে চলে আসা এই তীব্র সামরিক সংঘাত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ অবরুদ্ধ করায় বৈশ্বিক জ্বালানি বাজার চরম অস্থিরতার মুখে পড়েছে। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালেই এমন পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল