দিকপাল

বুকে পাথর চাপা দিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫৬ পি এম | প্রিন্ট সংস্করণ

বুকে পাথর চাপা দিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

দেশের বৃহত্তর স্বার্থ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বজায় রাখার উদ্দেশ্যে ‘বুকে পাথর চাপা দিয়ে’ গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসাথে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই তারা পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট বা কারচুপি করা হয়েছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর এক সাংগঠনিক সেশন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত মহাসচিব অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে বর্তমান সরকার অনেকটাই সরে গেছে। জামায়াতে ইসলামী সরকারকে নীতিগত সহযোগিতা দিয়ে আসলেও সরকার বিষয়টিকে দুর্বলতা হিসেবে দেখছে এবং জামায়াতের প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক মনোভাব পোষণ ও বক্তব্য প্রদান করছে। উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের দলীয় সংসদ সদস্যসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বুকে পাথর চাপা দিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বৃহত্তর স্বার্থ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বজায় রাখার উদ্দেশ্যে ‘বুকে পাথর চাপা দিয়ে’ গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসাথে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই তারা পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট বা কারচুপি করা হয়েছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর এক সাংগঠনিক সেশন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত মহাসচিব অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে বর্তমান সরকার অনেকটাই সরে গেছে। জামায়াতে ইসলামী সরকারকে নীতিগত সহযোগিতা দিয়ে আসলেও সরকার বিষয়টিকে দুর্বলতা হিসেবে দেখছে এবং জামায়াতের প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক মনোভাব পোষণ ও বক্তব্য প্রদান করছে। উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের দলীয় সংসদ সদস্যসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল