উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের স্বদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিসহ 'ব্রেইন ড্রেইন' বা মেধাপাচারের প্রবণতা উল্টো দিকে ঘোরানোর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক শিক্ষা হাবে (Education Hub) পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। একসময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা পড়ালেখার জন্য বাংলাদেশে আসলেও বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী সেখানে যাচ্ছেন উল্লেখ করে তিনি জানান, কীভাবে মালয়েশিয়া একটি বৈশ্বিক শিক্ষা হাবে রূপ নিয়েছে, বাংলাদেশ সেখান থেকে কৌশলগত শিক্ষা নিতে পারে। একইসাথে বিদেশে পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে তাদের ফিরিয়ে আনার উপযোগী পরিবেশ ও বিনিয়োগ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মানবসম্পদ উল্লেখ করে ড. এহছানুল হক মিলন আরও বলেন, চীনের উন্নয়ন মডেল থেকেও বাংলাদেশের অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কম্পিউটার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্পপ্রতিষ্ঠানের একাডেমিক সংযোগ তৈরির ক্ষেত্রে চীনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন