দিকপাল

ইরানের হুঁশিয়ারি: হামলা হলে সংঘাত ছড়াতে পারে ভারত মহাসাগর পর্যন্ত

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৮ পি এম | প্রিন্ট সংস্করণ

ইরানের হুঁশিয়ারি: হামলা হলে সংঘাত ছড়াতে পারে ভারত মহাসাগর পর্যন্ত

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কর্তৃক পুনরায় কোনো সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের সংঘাত পারস্য উপসাগর, প্রণালি ও লোহিত সাগর অতিক্রম করে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা জেনারেল এহিয়া রহিম সাফাভি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির আধাসরকারী বার্তা সংস্থা ফারসে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধফ্রন্টের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

ইরানের সাবেক রেভোলিউশনারি গার্ড (IRGC) প্রধান সাফাভি উল্লেখ করেন, "পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে যুদ্ধ ইতোমধ্যে লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে। প্রতিপক্ষ যদি সংঘাত বাড়াতে চায়, তবে প্রত্যুত্তরে ভারত মহাসাগর ও তার আশপাশে নতুন যুদ্ধক্ষেত্র উন্মোচিত হবে।" লোহিত সাগরের উপকূলে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুতিদের শক্ত অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ওয়াশিংটন এমন বিস্তৃত যুদ্ধ সামলাতে প্রস্তুত কি না।

সামরিক বিশ্লেষকদের মতে, সাফাভির এই বক্তব্য ইরান-মার্কিন উত্তেজনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। কারণ ইরান সীমান্ত থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগত চাগোস দ্বীপাঞ্চলের 'ডিয়েগো গার্সিয়া' মার্কিন-ব্রিটিশ যৌথ নৌ ও বিমানঘাঁটিটি এবার সরাসরি ইরানি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় আসার শঙ্কা দেখা দিয়েছে। কৌশলগত আন্তর্জাতিক সমুদ্রপথে এই যুদ্ধের সম্ভাব্য বিস্তার বৈশ্বিক জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তাকে নতুন করে চরম ঝুঁকিতে ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হুঁশিয়ারি: হামলা হলে সংঘাত ছড়াতে পারে ভারত মহাসাগর পর্যন্ত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কর্তৃক পুনরায় কোনো সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের সংঘাত পারস্য উপসাগর, প্রণালি ও লোহিত সাগর অতিক্রম করে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা জেনারেল এহিয়া রহিম সাফাভি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির আধাসরকারী বার্তা সংস্থা ফারসে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধফ্রন্টের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

ইরানের সাবেক রেভোলিউশনারি গার্ড (IRGC) প্রধান সাফাভি উল্লেখ করেন, "পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে যুদ্ধ ইতোমধ্যে লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে। প্রতিপক্ষ যদি সংঘাত বাড়াতে চায়, তবে প্রত্যুত্তরে ভারত মহাসাগর ও তার আশপাশে নতুন যুদ্ধক্ষেত্র উন্মোচিত হবে।" লোহিত সাগরের উপকূলে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুতিদের শক্ত অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ওয়াশিংটন এমন বিস্তৃত যুদ্ধ সামলাতে প্রস্তুত কি না।

সামরিক বিশ্লেষকদের মতে, সাফাভির এই বক্তব্য ইরান-মার্কিন উত্তেজনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। কারণ ইরান সীমান্ত থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগত চাগোস দ্বীপাঞ্চলের 'ডিয়েগো গার্সিয়া' মার্কিন-ব্রিটিশ যৌথ নৌ ও বিমানঘাঁটিটি এবার সরাসরি ইরানি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় আসার শঙ্কা দেখা দিয়েছে। কৌশলগত আন্তর্জাতিক সমুদ্রপথে এই যুদ্ধের সম্ভাব্য বিস্তার বৈশ্বিক জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তাকে নতুন করে চরম ঝুঁকিতে ফেলতে পারে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল