দিকপাল

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫১ এ এম | প্রিন্ট সংস্করণ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দিতে যাচ্ছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নিশ্চিত করেছেন যে, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য সম্পূর্ণ বাংলা ভাষায় পেশ করবেন এবং বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র বিভিন্ন দিক বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের ঐতিহাসিক এই মঞ্চে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। ইতিপূর্বে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন।

এর আগে বুধবার জাতিসংঘে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব উপস্থাপন করেন। গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মালয়েশিয়াসহ ৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এখন আর শুধু সহমর্মিতা নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বাস্তুচ্যুতির স্থায়ী অবসান ঘটানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সঠিক সময় এসে গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দিতে যাচ্ছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নিশ্চিত করেছেন যে, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য সম্পূর্ণ বাংলা ভাষায় পেশ করবেন এবং বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র বিভিন্ন দিক বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের ঐতিহাসিক এই মঞ্চে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। ইতিপূর্বে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন।

এর আগে বুধবার জাতিসংঘে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব উপস্থাপন করেন। গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মালয়েশিয়াসহ ৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এখন আর শুধু সহমর্মিতা নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বাস্তুচ্যুতির স্থায়ী অবসান ঘটানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সঠিক সময় এসে গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল